
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তান হত্যার মামলায় অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সি। শুধু তাই নয়, সন্তানদের হত্যার কথা তিনি স্বীকারও করেছেন। তারপরও আদালতে লিন্ডসেকে নির্দোষ দাবি করেছেন তাঁর আইনজীবীরা। লিন্ডসের সাবেক শাশুড়ি আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন, সন্তানদের হত্যার আগে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাঁর পুত্রবধূ। এমনকি তিনি সাহায্যের জন্য আকুতিও জানাচ্ছিলেন।
বুধবার (১৯ আগস্ট) বিবিসি জানায়, গতকাল মঙ্গলবার মামলার শুনানিতে সাক্ষ্য দেন লিন্ডসের সাবেক শাশুড়ি সুসান ক্ল্যান্সি। তিনি বলেন, লিন্ডসে তখন অনিদ্রায় ভুগছিলেন, তাঁর ক্ষুধা কমে গিয়েছিল। একই সঙ্গে তিনি ছিলেন অত্যন্ত উদ্বিগ্ন ও বিষণ্ন। সুসানের ভাষায়, লিন্ডসে ছিলেন ‘অত্যন্ত যত্নশীল ও ভালোবাসাপূর্ণ’ একজন মা এবং সবসময় চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করছিলেন।
লিন্ডসে ক্ল্যান্সি তিন সন্তানকে হত্যার ঘটনা অস্বীকার করেননি। তবে তিনটি হত্যায় অভিযুক্ত লিন্ডসেকে নির্দোষ দাবি করেছেন তাঁর আইনজীবীরা। তাঁদের বক্তব্য, সন্তানদের হত্যার সময় লিন্ডসে প্রসব-পরবর্তী সাইকোসিসে (postpartum psychosis) আক্রান্ত ছিলেন। এ অবস্থায় তিনি বিভ্রম ও হ্যালুসিনেশনে ভুগছিলেন এবং নিজের কর্মকাণ্ডের ওপর স্বাভাবিক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
অন্যদিকে প্রসিকিউটরদের দাবি, লিন্ডসে পরিকল্পিতভাবেই সন্তানদের হত্যা করেছিলেন। ২০২৩ সালের জানুয়ারিতে ম্যাসাচুসেটসের নিজ বাড়িতে তিনি পাঁচ বছর বয়সী মেয়ে কোরা, তিন বছরের ছেলে ডসন এবং আট মাস বয়সী ছেলে ক্যালানকে ফিটনেস ব্যান্ড দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর বাড়ির দ্বিতীয় তলা থেকে জানালা দিয়ে লাফ দেন তিনি। ওই ঘটনায় গুরুতর আহত হয়ে লিন্ডসে এখন হুইলচেয়ারে আদালতে হাজির হচ্ছেন।
এই মামলায় লিন্ডসের মা পলা মাসগ্রোভও সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেন, লিন্ডসে সবসময় মা হতে চেয়েছিলেন এবং সন্তান জন্ম দেওয়া ছিল তাঁর জীবনের সবচেয়ে আনন্দের ঘটনা। কিন্তু ক্যালান জন্মের পর তাঁর আচরণে বড় পরিবর্তন আসে। ঘুমের সমস্যা দেখা দেয় এবং একপর্যায়ে মাকে বার্তা পাঠিয়ে জানান, তিনি ‘খুব অসুস্থ’।
হত্যাকাণ্ডের প্রায় এক মাস আগে লিন্ডসে তাঁর মা ও তৎকালীন স্বামী প্যাট্রিক ক্ল্যান্সিকে জানিয়েছিলেন, সন্তানদের ক্ষতি করার চিন্তা তাঁর মাথায় আসছে। তাঁর মা জানান, লিন্ডসে প্রায়ই বলতেন, ‘এটা আমি নই, আমি আগে কখনো এমন ছিলাম না।’
লিন্ডসের বোন অ্যালিসন ওজগাও আদালতে জানিয়েছেন, হত্যাকাণ্ডের আগের এক মাস প্রতিদিন আত্মহত্যার চিন্তার কথা তাঁকে জানিয়েছিলেন লিন্ডসে। হত্যার কিছুদিন আগে তিনি কয়েক দিনের জন্য একটি মনোরোগ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মানসিক সমস্যার চিকিৎসাও নিচ্ছিলেন।
প্রায় তিন সপ্তাহ ধরে সাক্ষ্যগ্রহণের পর সোমবার প্রসিকিউটররা তাঁদের বক্তব্য শেষ করেন। এরপর আত্মীয়স্বজনের সাক্ষ্যের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের প্রক্রিয়া শুরু করে লিন্ডসের আইনজীবীরা।
বিশেষজ্ঞদের মতে, সন্তান জন্মের পর বিরল ও গুরুতর মানসিক অসুস্থতা হিসেবে প্রসব-পরবর্তী সাইকোসিস দেখা দিতে পারে। এটি সাধারণ ‘বেবি ব্লুজ’ নয়; বরং জরুরি চিকিৎসার প্রয়োজন হয় এমন একটি গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা।

বিদ্বেষমূলক বক্তব্য ও নারীদের অপমানের অভিযোগে করা মামলায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বারবার নির্দেশের পরও হাজির না হওয়ায় আজ বুধবার কৃষ্ণনগর আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আদালত মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি করা...
১ ঘণ্টা আগে
গাজায় পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবকে বহনকারী গাড়িতে ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছিল—প্রথমবারের মতো এ কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই সঙ্গে হিন্দ রাজাবের মৃত্যুর ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করার কথা জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে
২০২৬ সালের প্রথম চার মাসে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি থেকে সাড়ে সাত বিলিয়ন (৭৫০ কোটি) মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে ইরান।
২ ঘণ্টা আগে
পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের মধ্যে থাকা নিজের বাড়ির ওপর বিশাল মার্কিন পতাকা উড়িয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান লুই রিদি। পতাকাটি হয়তো তাঁর বাড়িতে অবৈধ বসতি স্থাপনকারীদের প্রবেশ ঠেকাতে কিছুটা হলেও প্রতিরোধ তৈরি করবে—এমন ভাবনা থেকেই পতাকা ওড়ান রিদি।
২ ঘণ্টা আগে