
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর আন্দোলনকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর ও অন্য এলাকাগুলোর পৌর নির্বাচনে কংগ্রেসের হারের জন্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর দায়ী কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
অমিত শাহ দাবি করেছেন, এসআইআর কার্যক্রম ২০২৪ সালের পর শুরু হলেও রাহুল গান্ধী রাজনীতিতে আসার পর থেকেই কংগ্রেস নির্বাচনে হারছে।
গুজরাটের পৌর নির্বাচনে বিজেপি বিপুল ব্যবধানে গান্ধীনগর পৌর করপোরেশন জিতেছে। রাজ্যের রাজধানীর ৪৪টি আসনের মধ্যে ৩৮টি জিতেছে দলটি। গান্ধীনগর অমিত শাহর লোকসভা আসনের অন্তর্ভুক্ত। নির্বাচনে বিজেপি থারা ও ওখা পৌরসভার নিয়ন্ত্রণও ধরে রেখেছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের ‘বিশেষ অভিযানের’ ঘোষণার কিছুক্ষণের মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হুতি বিদ্রোহীরা বলেছে, তারা হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিরোধ।
৩ ঘণ্টা আগে
সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন এলাকায় হুতি বিদ্রোহীদের হামলা ও ইয়েমেনে হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিশেষ অভিযান শুরুর পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাজ্যের সামনে থাকা বহুমাত্রিক হুমকি নিয়ে বার্ষিক বক্তৃতায় কেন ম্যাককালাম জানান, চলমান তদন্তের কারণে ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটি ফেয়ারফোর্ডের গত সেপ্টেম্বরের ঘটনা নিয়ে তিনি কথা বলতে পারবেন না।
৪ ঘণ্টা আগে
রিয়াদে উপর্যুপরি হামলার জেরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় অভিযান শুরু করতে যাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানোর কিছু পরই সানায় ইয়েমেনি একটি তেল কোম্পানির আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যেতে সতর্কতা জারি করেছে জোটটি।
৫ ঘণ্টা আগে