
ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বা গুরুতর আহত হয়েছেন—এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ এখনো শেষ হয়নি।
এএফপি জানিয়েছে, সোমবার রাতে ইসরায়েলের ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে নেতানিয়াহু এই মন্তব্য করেন। তাঁর এই সফরের খবর প্রকাশ হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুঞ্জন অনেকটাই স্তিমিত হয়। সফর শেষে বক্তব্য দেওয়ার একটি ছবিও তাঁর এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তীব্র হয়ে ওঠায় নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে নানা জল্পনা শুরু হয়। বিশেষ করে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়ার পর কিছু অনলাইন সূত্রে দাবি করা হয়, তিনি হামলায় নিহত বা গুরুতর আহত হয়েছেন। তবে সরকারিভাবে এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, ‘আমরা চাই ইরানি জনগণ স্বৈরশাসনের শিকল ভেঙে ফেলুক। শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে। তবে এতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের বড় ধরনের আঘাত করেছি। আমাদের অভিযান এখনো শেষ হয়নি।’
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ‘অপারেশন রোরিং লায়ন’-এর অংশ হিসেবে স্বাস্থ্যব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা করতে তিনি এই কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হাইম কাটজ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বার সিমান তোভ যুদ্ধকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করেন।

ইরান যুদ্ধে রাশিয়াকে না জড়াতে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার টেলিফোনে কথা বলেন। এরপর এ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
৩০ মিনিট আগে
ইরান যুদ্ধের প্রভাবে রান্নার গ্যাসের সরবরাহ সংকুচিত হয়ে আসছে ভারতজুড়ে। এ কারণে, দেশটিতে রেস্তোরাঁ ও হোটেলগুলো আজ মঙ্গলবার সম্ভাব্য বিঘ্ন এবং এমনকি বন্ধ হয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শিল্পখাতের অনুরোধগুলো পর্যালোচনার জন্য একটি প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
ইরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে উপসাগরীয় অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছিলেন, যুদ্ধ প্রায় শেষের পথে, তখনই তেহরানের এই হুঁশিয়ারি ছিল তাঁর বক্তব্যের সরাসরি জবাব। আজ মঙ্গলবার ইরান এই ঘোষণা দিয়েছে
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর দিচ্ছেন। একই সময়ে তাঁর কিছু উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাঁকে একটি ‘এক্সিট র্যাম্প’ বা ‘প্রস্থানপথ’ খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন। কারণ, তেলের দাম দ্রুত বাড়ছে এবং দীর্ঘস্থায়ী সংঘাত রাজনৈতিক প্রতিক্রি
৪ ঘণ্টা আগে