উত্তর আমেরিকার দেশ ইকুয়েডর ও পেরুর উত্তরাঞ্চলে স্থানীয় সময় শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। দুর্যোগকবলিত এলাকায় উদ্ধারকারী দল পাঠিয়েছে ইকুয়েডর সরকার। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ইকুয়েডরের উপকূলীয় অঞ্চল গুয়াসে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল গুয়াকিল শহর থেকে ৫০ মাইল দক্ষিণে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, ভূমিকম্পটি জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তিনি এক টুইট বার্তায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্টর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে ১২ জন উপকূলীয় রাজ্য এল ওরোতের বাসিন্দা এবং দুজন অজুয়ে রাজ্যের বাসিন্দা। ভয়াবহ এই ভূমিকম্পে আরও অন্তত ১২৬ জন আহত হয়েছেন।
এদিকে পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওতারোলা বলেছেন, ইকুয়েডর সীমান্তের কাছে পেরুর তুম্বস অঞ্চলে ভূমিকম্পের আঘাতে একটি বাড়ি ধসে চার বছরের একটি মেয়ে মারা গেছে।
ইকুয়েডরের ইমার্জেন্সি রেসপন্স এজেন্সি জানিয়েছে, উপকূলীয় প্রদেশ এল ওরোতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। ঘরবাড়ি ধ্বংসের কারণে বেশির ভাগ রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছে ইমার্জেন্সি রেসপন্স এজেন্সি। সংস্থাটি বলেছে, বিদ্যুৎ ও টেলিফোনের তার বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো জানিয়েছেন, তিনি আজই ওই এলাকা পরিদর্শনে যাবেন।
প্রশান্ত মহাসাগরীয় উপকূল ও ইকুয়েডরের উত্তরাঞ্চলের সঙ্গে সীমান্ত রয়েছে পেরুর। সেখানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। পেরুর তুম্বসের উত্তরাঞ্চলে একটি সেনা ব্যারাকের পুরোনো দেয়াল ধসে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে আর কোনো হতাহতের খবর জানায়নি পেরু কর্তৃপক্ষ।
ইকুয়েডর ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। এর আগে ২০১৬ সালে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখার প্রধান কমোডর আলি রেজা তাংসিরি নিহত হয়েছেন। ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
২৩ মিনিট আগে
ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভিক্টরি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলা জানা গেছে। এই হামলায় সেখানে থাকা একটি বিমানেও আগুন ধরে যায়। ইরাকের সংবাদমাধ্যম ইরাকি নিউজ এবং তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নেতা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। তাঁর দাবি, ইরানের নেতারা শেষ পর্যন্ত তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করবে। একই সঙ্গে, তিনি ইরানি নেতাদের কাছে যা যা চান, তারা যদি সেগুলো তাঁরা না দেয়, তবে তাদের আর কোনো দেশই থাকবে না।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে প্রায় ১ হাজার পাউন্ড ইউরেনিয়াম সরিয়ে আনার জন্য সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করছেন। এ ধরনের অভিযান হবে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ এবং মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে।
৫ ঘণ্টা আগে