
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা ‘হাতের নাগালে’র মধ্যেই। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের বৈঠকের আগে তিনি এসব কথা বলেন। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কূটনীতিকেই অগ্রাধিকার দেন। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র তৈরি করার বিষয়টি তিনি মেনে নেবেন না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে আব্বাস আরাগচি বলেন, ‘নজিরবিহীন একটি ঐতিহাসিক চুক্তি’ করার সুযোগ তৈরি হয়েছে। তবে তা নির্ভর করবে ‘কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কি না’, তার ওপর। তাঁর এই মন্তব্যে ইঙ্গিত ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়ে আসছেন, সেটির দিকে।
গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, ইরান ‘একেবারে স্পষ্টভাবে’ জানিয়ে দিচ্ছে যে তারা ‘কোনো পরিস্থিতিতেই কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।’ একই সঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুবিধা পাওয়ার অধিকার ইরানের জনগণের আছে।
বৃহস্পতিবার জেনেভায় যে পরোক্ষ আলোচনা হবে, সেটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তৃতীয় দফা বৈঠক। এই আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। ওমান জানিয়েছে, তারা আশা করছে, চুক্তি চূড়ান্ত করার পথে ‘ইতিবাচক ও অতিরিক্ত অগ্রগতি’ দেখা যাবে।
এদিকে মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসিতে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন ট্রাম্প। ভাষণে তিনি আবারও তেহরানের বিরুদ্ধে কঠোর সুরে কথা বলেন। তিনি বলেন, তিনি কূটনীতিক সমাধান চান। তবে ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা ‘শিগগিরই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারে।’ ট্রাম্প বলেন, ‘আমার অগ্রাধিকার হলো কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করা। কিন্তু একটি বিষয় নিশ্চিত, সন্ত্রাসে বিশ্বের এক নম্বর পৃষ্ঠপোষক, যা তারা নিঃসন্দেহে, তাদের কখনো পারমাণবিক অস্ত্র রাখতে দেব না। এটা হতে দেওয়া যায় না।’
ট্রাম্প আরও বলেন, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পর তাদের সতর্ক করা হয়েছিল, যাতে তারা ভবিষ্যতে অস্ত্র কর্মসূচি, বিশেষ করে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠন করার চেষ্টা না করে। ‘কিন্তু তারা তা চালিয়ে যাচ্ছে’—দাবি করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা আবার সবকিছু নতুন করে শুরু করছে। আমরা সেটি ধ্বংস করে দিয়েছিলাম। তারা আবার শুরু করতে চায়। এই মুহূর্তে তারা আবার তাদের অশুভ লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। তারা চুক্তি করতে চায়। কিন্তু আমরা এখনো সেই গোপন কথাটি শুনিনি—আমরা কখনো পারমাণবিক অস্ত্র রাখব না।’

শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থা স্টেট ইন্টেলিজেন্স সার্ভিসের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সুরেশ সাল্লি আজ বুধবার সকালে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের সময় তিনি একটি থিংকট্যাংকে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। অবসর নেওয়ার পর তিনি
১ ঘণ্টা আগে
বিয়ের মঞ্চে বর-কনে। চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠান। অতিথিরা বিয়ের আয়োজন দেখছেন মনোযোগ দিয়ে। আনন্দের সময়টুকু ধারণ হচ্ছিল ভিডিওগ্রাফারের ক্যামেরায়। এমন সময় কনেকে গুলি করে পালালেন এক যুবক। আনন্দঘন মুহূর্ত পরিণত হলো এক দুঃস্বপ্নে। গত মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায়।
১ ঘণ্টা আগে
জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ প্রথমবারের মতো চীন সফর শুরু করেছেন। এই সফরের মূল লক্ষ্য বাণিজ্য সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতা গভীর করা। আজ বুধবার তিনি বেইজিং পৌঁছান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
গত বছর মাত্র ৭ মিনিটে প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে যায় ফরাসি রাজমুকুট ও রত্নসহ ৮৮ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের গয়না। এ ঘটনার জেরে পদত্যাগ করলেন জাদুঘরটির পরিচালক লরেন্স দে কার্স। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে