
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে এই সংঘাত থেকে পিছু হটতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করার জন্য উপসাগরীয় দেশগুলোর ওপর আক্রমণ অব্যাহত রাখারও ইঙ্গিত দিয়েছে দেশটি। যুদ্ধের দশম দিনে এসে ইরানের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের বৈদেশিক নীতি উপদেষ্টা কামাল খারাজি আজ সোমবার তেহরানে সিএনএনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বর্তমান পরিস্থিতিতে কূটনীতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি জানান, এই যুদ্ধ এখন শুধু ‘অর্থনৈতিক আঘাতের’ মাধ্যমেই শেষ হতে পারে। খারাজি বলেন, ‘আমি এখন আর কূটনীতির কোনো জায়গা দেখছি না।’
খারাজি স্পষ্ট করে বলেন, অর্থনৈতিক চাপ এমন পর্যায়ে পৌঁছাতে হবে, যাতে অন্য দেশগুলো এই সংঘাত থামাতে বাধ্য হয়। তিনি পরামর্শ দেন, উপসাগরীয় আরব দেশ এবং অন্যান্য রাষ্ট্রের উচিত যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা এই আগ্রাসন বন্ধ করে। তিনি বলেন, ‘এই যুদ্ধ অন্যদের ওপর প্রচুর অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে, তা সে মুদ্রাস্ফীতিই হোক বা জ্বালানির অভাব। যুদ্ধ চলতে থাকলে এই চাপ আরও বাড়বে এবং তখন অন্যদের হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। যদিও তেহরান দাবি করছে, তারা শুধু উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, কিন্তু বাস্তবে আবাসিক ভবন এবং বিমানবন্দরগুলোও বারবার হামলার শিকার হচ্ছে।
ইরানের এই হামলাগুলো বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যের ভঙ্গুরতাকে কাজে লাগিয়েছে; বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং ট্রানজিট রুটগুলো লক্ষ্যবস্তু হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির মধ্য দিয়ে নৌচলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে সোমবার অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে এবং বৈশ্বিক শেয়ারবাজারে।

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান তেহরানকে সতর্ক করে বলেছেন, ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করার পর দেশটি যেন আর কোনো উসকানিমূলক পদক্ষেপ না নেয়। বাংলাদেশ সময় সোমবার (৯ মার্চ) রাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির বরাতে এই খবর জানিয়েছে সিএনএন
২ ঘণ্টা আগে
ওয়াং ই জানান, মধ্যপ্রাচ্যবিষয়ক চীনের বিশেষ দূত ইতিমধ্যে মধ্যস্থতার উদ্দেশ্যে ওই অঞ্চলের পথে রওনা হয়েছেন। তিনি কুয়েতসহ অন্যান্য দেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে তেল ও গ্যাস পরিবহন স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
৪ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ১০ দিন পার হতে না হতেই এই রক্তক্ষয়ী সংঘর্ষে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু ইরান হলেও মার্কিন সামরিক ঘাঁটি ও জনবল থাক
৪ ঘণ্টা আগে