
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘অন্যায় যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই নিন্দা জানান।
ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ফোনালাপের সময় আল-সুদানি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আল-সুদানি জোর দিয়ে বলেন, ইরাক তার ভূমিকে ইরানের ওপর আক্রমণের লঞ্চ পয়েন্ট বা সূচনাস্থল হিসেবে ব্যবহার করার অনুমতি কোনো পক্ষকেই দেবে না। তিনি সতর্ক করে বলেন, ‘ইরাককে লক্ষ্য করে যেকোনো ধরনের হামলা দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।’

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ঘিরে আবারও আলোচনায় এসেছে একটি যৌথ আরব সামরিক বাহিনী গঠনের পুরোনো ধারণা। এটি অনেকটা ইউরোপের দেশগুলোর সমন্বয়ে গঠিত ‘ন্যাটো’ বাহিনীর মতো। তবে বিশ্লেষকদের মতে, বাস্তব রাজনৈতিক বিভাজন ও কৌশলগত মতপার্থক্যের কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন হওয়া এখনো খুবই কঠিন।
১ ঘণ্টা আগে
সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, যদি আয়াতুল্লাহর ছেলেই সর্বোচ্চ নেতা হিসেবে বহাল থাকেন, তবে কি তিনি এই যুদ্ধে বিজয় ঘোষণা করতে পারবেন? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি কোনো মন্তব্য করব না।’
১ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। আজ বুধবার প্রকাশিত দেশটির সরকারি গেজেটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের অভ্যন্তরীণ অবস্থানে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ আজ সাফ জানিয়েছেন, এই যুদ্ধের কোনো সময়সীমা নেই। যতক্ষণ প্রয়োজন এবং যতক্ষণ না আমরা সব লক্ষ্য অর্জন করে চূড়ান্ত জয় নিশ্চিত করছি, ততক্ষ
৩ ঘণ্টা আগে