
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তর্লাই এলাকায় একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১০০ এর বেশি মানুষ। পুলিশের এক মুখপাত্র এই হতাহতের খবর নিশ্চিত করেছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, আজ শুক্রবার দুপুরে তর্লাই এলাকার ওই ইমামবারগাহে (শিয়া মুসলমানদের ধর্মীয় স্থান) যখন জুমার নামাজ চলছিল, তখনই বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ ও উদ্ধারকারী সংস্থার (রেসকিউ ১১২২) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পুরো এলাকাটি বর্তমানে নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে।
আহতদের দ্রুত ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পিআইএমএস হাসপাতালের নির্বাহী পরিচালকের নির্দেশে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, জরুরি বিভাগ ছাড়াও অর্থোপেডিক, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে।
রাজধানী ইসলামাবাদে গত তিন মাসের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের হামলার ঘটনা। এর আগে গত বছরের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের বাইরে এক আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

দক্ষিণ এশিয়ায় কয়েক শতাব্দীর জাতিভেদ ও অস্পৃশ্যতার কলঙ্ক মুছতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে নেপাল। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দলিত ও সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনার ঘোষণা দিয়েছে নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রশাসন। গত মাসে এক গণ-অভ্যুত্থানের...
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক করতে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের একটি বড় ধরনের আরব উদ্যোগ আটকে দিয়েছে রাশিয়া, চীন এবং ফ্রান্স। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন প্রভাবশালী দেশ তাদের ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করে আন্তর্জাতিক সমর্থনপুষ্ট এই সামরিক অভিযানের প্রস্তাবটি বাতিল করে..
১ ঘণ্টা আগে
২০২১ সালের ১ ফেব্রুয়ারি রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঠিক পাঁচ বছর পর নিজের দেওয়া বিতর্কিত প্রতিশ্রুতি রক্ষা করলেন জেনারেল মিন অং হ্লাইং। তবে এটিকে ‘বেসামরিক শাসন’ বলা হলেও বাস্তবে এটি সেনাতন্ত্রেরই এক নতুন রূপ। সামরিক উর্দি ছেড়ে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধে বিপর্যস্ত কিউবাকে সহায়তায় এগিয়ে এসেছে রাশিয়া। কিউবার জ্বালানি সংকট নিরসনে একটি সফল অভিযানের পর এবার দ্বিতীয় তেলবাহী জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভ গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, কিউবার জন্য দ্বিতীয় কার্গোটি বর্তমানে...
৪ ঘণ্টা আগে