এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯০ জন। কাসকাটলান নামের ওই স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা ও সান্তা আনা-ভিত্তিক দল ফাসের মধ্যে ফুটবল ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। পরে ম্যাচটি স্থগিত করা হয়।
আজ রোববার কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পুলিশের বরাতে বিবিসি জানায়, স্টেডিয়ামে প্রবেশের দরজা বন্ধ হওয়ার পর অসংখ্য সমর্থক ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পদদলনে প্রাণহানির ঘটনা ঘটে। কর্তৃপক্ষের ধারণা, এ দুর্ঘটনার আগে জাল টিকিট বিক্রি করেছিলেন কিছু ব্যক্তি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাটিকে নজিরবিহীন উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেল টুইটার বার্তায় বলেন, সংশ্লিষ্ট দল, ম্যানেজার, স্টেডিয়াম কর্মকর্তা, লিগ, ফেডারেশনসহ সবাইকে তদন্তের আওতায় আনা হবে। অপরাধী যে-ই হোক না কেন, শাস্তির আওতায় আনা হবে।
স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে ব্যারিকেড সরিয়ে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা যায়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি বলেন, আহতদের অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকে আর কেউ মারা গেছেন বলে খবর আসেনি।
এর আগে গত বছরের ১ অক্টোবর ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরে ফুটবল মাঠে সংঘর্ষ ও পদদলনে অন্তত ১২৫ জন প্রাণ হারান। যেই ঘটনাটি পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। ইতিহাসে ফুটবল মাঠে আরও বেশ কিছু দুর্ঘটনার উদাহরণ রয়েছে। ফুটবল মাঠে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে পেরুতে ১৯৬৪ সালের ২৪ মে। এতে পদদলিত হয়ে ৩২০ জন নিহত ও ১ হাজারের বেশি মানুষ আহত হন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মালবাহী ট্রেন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আজ শনিবার দুপুরের দিকে ব্যাংককের একটি ব্যস্ততম রেলক্রসিংয়ে...
১ ঘণ্টা আগে
আবু-বিলাল আল-মিনুকি (আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল-মাইনুকি নামেও পরিচিত) ছিলেন একজন নাইজেরীয় নাগরিক। ১৯৮২ সালে নাইজেরিয়ার বোর্নো প্রদেশে জন্মগ্রহণকারী এই জঙ্গি নেতা দীর্ঘদিন ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে আইএসের কার্যক্রম পরিচালনা করছিলেন।
৩ ঘণ্টা আগে
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বেকার কিছু তরুণ “তেলাপোকা” হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া আবার অনেক সময় আরটিআই (তথ্য অধিকার) অ্যাকটিভিস্ট বনে যান। তারপর পুরো ব্যবস্থার ওপর আক্রমণ শুরু করেন...
৫ ঘণ্টা আগে
‘চীন থেকে কোনো কিছুই উড়োজাহাজে তোলা যাবে না।’ গতকাল শুক্রবার ট্রাম্পের প্রতিনিধিদল বেইজিং ত্যাগ করার সময় এই বার্তাটিই কঠোরভাবে কার্যকর করেন মার্কিন কর্মকর্তারা। এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে প্রেস পাস থেকে শুরু করে বার্নার ফোনসহ চীন থেকে দেওয়া সব জিনিসপত্র সংগ্রহ করে আবর্জনার....
১০ ঘণ্টা আগে