
শুল্ক কমিয়ে চীনের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গতকাল সোমবার চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পর তিনি বলেন, ‘আমরা চীনের ক্ষতি করতে চাই না। দেশটি আগে থেকে নানা ক্ষেত্রে অনেক ক্ষতির শিকার হচ্ছিল। কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল, দেশজুড়ে অস্থিরতা বাড়ছিল। সব মিলিয়ে এই চুক্তি চীনের জন্য বেশ স্বস্তিদায়ক। একটা সমাধানে পৌঁছাতে পেরে তারা খুব খুশি।’
গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় শুল্ক ইস্যু নিয়ে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও চীন। সেখানে দীর্ঘ আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছায় দুই পক্ষ। চুক্তি অনুযায়ী, ৯০ দিনের আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানির ওপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করবে। অন্যদিকে, চীনও তাদের পাল্টা শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, সব শুল্ক একেবারে বাতিল করা হয়নি—কিছু শুধু সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যদি আগামী তিন মাসে আলোচনায় নতুন কোনো অগ্রগতি না হয়, তাহলে শুল্ক আগের অবস্থানে ফিরতে পারে। অবশ্য সেখানে আর ফিরতে হবে না বলে আশাবাদী ট্রাম্প।
উল্লেখ্য, গত ২ এপ্রিল ১০ শতাংশ বেসলাইন ধরে ঢালাওভাবে শতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এই দেশগুলোর মধ্যে ৬০টি দেশকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে অন্যদের তুলনায় অনেক বেশি শুল্ক আরোপ করা হয়, যার মধ্যে একটি ছিল চীন। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয় দেশটির পণ্যের ওপর। জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে।

যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে (স্মরণ দিবস) উপলক্ষে আয়োজিত একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাঁড়িয়ে থাকার একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। কিন্তু এই তথ্যকে ‘সম্পূর্ণ মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। আজ বুধবার (২৭ মে) এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানি গণমাধ্যম...
৩ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধ, অবরোধ ও ক্ষুধার মধ্যে এবারও ঈদুল আজহা পালন করতে যাচ্ছে ফিলিস্তিনিরা। এই ভূখণ্ডের বহু পরিবারের জীবন থেকে টানা তৃতীয় বছরের মতো উৎসবের আনন্দ হারিয়ে গেছে। নেই কোরবানির পশু, নেই নতুন পোশাক কিংবা হজে যাওয়ার সুযোগ।
৬ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে ‘বোর্ড অব পিস’ গঠন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটি গঠনের প্রায় ৫ মাস পরে এখন পর্যন্ত এর তহবিলে কোনো অর্থ জমা পড়েনি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি)।
৭ ঘণ্টা আগে