
ইরানি ক্ষেপণাস্ত্রের শ্রাপনেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল মার্কিন কূটনীতিকদের ভবন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ এ তথ্য জানিয়েছে।
সিএনএন জানায়, চ্যানেল টুয়েলভ ক্ষতিগ্রস্ত ভবনের ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, ভবনের পার্কিং এলাকার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভবনটির অবস্থান কোথায়, তা জানায়নি চ্যানেল টুয়েলভ। ইসরায়েলে মার্কিন দূতাবাসের অবস্থান জেরুজালেমে। এ ছাড়া তেল আবিবে দূতাবাসের একটি বড় শাখা আছে। একসময় এই শাখাটিই ইসরায়েলে মার্কিন দূতাবাস হিসেবে ব্যবহার হতো।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। আজ রোববার এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। যুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ববাজারে তেলের সরবরাহ বৃদ্ধি এবং জ্বালানি...
১৪ মিনিট আগে
বিশ্বজুড়ে সৌদি তেলের ক্রেতাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, তারা লোহিত সাগর থেকে তেল পেতে পারেন, আবার পারস্য উপসাগর থেকেও পেতে পারেন। এই অনিশ্চয়তা দেখে সৌদির এক নিয়মিত তেল ক্রেতা মন্তব্য করেছেন, ‘এই যুদ্ধ কবে শেষ হবে আর আমি কবে তেল পাব, তা জানতে এখন আমাকে ইরানে ফোন করলেই বোধ হয় ভালো হবে।’
৩৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের ছোট্ট কিন্তু তেলসমৃদ্ধ দেশ কুয়েত আবারও এক নতুন যুদ্ধের ছায়ায় পড়ল। কয়েক দশক আগে বিধ্বংসী সংঘাতের ক্ষত বহন করা এই দেশটি এখন আবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। কারণ চলমান আঞ্চলিক উত্তেজনা এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা গোটা উপসাগরীয় অঞ্চলকে অস্থির করে তুলেছে।
১ ঘণ্টা আগে
বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব দেশের জন্য বন্ধ করা হয়নি, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কোনো জাহাজ এই পথে চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। আজ রোববার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদে (দ্য নিউ আরব) প্রকাশিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইরানের
২ ঘণ্টা আগে