Ajker Patrika

পাকিস্তানের মধ্যস্থতায় মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ২০: ২১
পাকিস্তানের মধ্যস্থতায় মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান
আজ বিকেলের দিকে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হয়। ছবি: এএফপি

দীর্ঘ কয়েক দশকের বৈরিতা ও গত ছয় সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধ ছাপিয়ে অবশেষে সরাসরি আলোচনার টেবিলে বসেছে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তান সরকারের সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে, ইসলামাবাদে বর্তমানে যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের মধ্যে ‘ত্রিপক্ষীয় মুখোমুখি বৈঠক’ চলছে।

এর আগে জানানো হয়েছিল, দুই দেশের প্রতিনিধিরা সরাসরি নয়, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে কথা বলছেন। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে এবং দুই পক্ষই সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে।

এই সরাসরি বৈঠককে একটি ‘বিশাল মাইলফলক’ হিসেবে দেখা হচ্ছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দুই দেশের মধ্যে হওয়া সর্বোচ্চ পর্যায়ের সরাসরি মুখ দেখাদেখি। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের জন্য এটি একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে গণ্য হচ্ছে। এই সরাসরি আলোচনার ফলাফল কী হয়, এখন সেদিকেই তাকিয়ে আছে সারা বিশ্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা

কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-আগুন, আস্তানাপ্রধান নিহত

ঘণ্টায় ২৫০০০ মাইল বেগ, ৫০০০ ডিগ্রি তাপ সহ্য করে যেভাবে নিরাপদে অবতরণ নভোচারীদের

লিভার সুস্থ রাখতে এসব অভ্যাস বাদ দিন

ভ্যান্সকে ছাড়াই ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল, আলোচনা চলতে পারে ১৫ দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত