
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাকে বানর হিসেবে উপস্থাপন করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। ভিডিওটি ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন, যা নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, প্রায় এক মিনিট দৈর্ঘ্যের ওই ভিডিওর শেষ অংশে, মাত্র এক সেকেন্ডের জন্য ওবামা দম্পতির মুখ বানরের শরীরে বসানো অবস্থায় দেখানো হয়। ওই দৃশ্যে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে জনপ্রিয় গান ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’।
এ ছাড়া ভিডিওটিতে আবারও ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপি হয়েছে বলে দাবি করা হয় এবং ব্যালট গণনাকারী প্রতিষ্ঠান ডমিনিয়ন ভোটিং সিস্টেমসকে নির্বাচন ‘চুরি’র জন্য দায়ী করা হয়। এই অভিযোগ এর আগে বহুবার মিথ্যা প্রমাণিত হয়েছে।
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ওই পোস্টের তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর দপ্তরের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলা হয়েছে—‘প্রেসিডেন্টের এমন আচরণ ঘৃণ্য। প্রতিটি রিপাবলিকানকে এখনই এর নিন্দা জানাতে হবে।’
এদিকে বারাক ওবামার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বেন রোডসও ভিডিওটির সমালোচনা করেছেন। তিনি লেখেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম ওবামা দম্পতিকে ভালোবাসার সঙ্গে স্মরণ করবে, আর ট্রাম্পকে ইতিহাসের এক কলঙ্ক হিসেবে অধ্যয়ন করবে—এই সত্য যেন তাকে ও তার বর্ণবাদী অনুসারীদের তাড়া করে ফেরে।’
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এবং একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় তিনি ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছিলেন।
হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই ট্রাম্প সামাজিক মাধ্যমে ভুয়া ও কৃত্রিমভাবে তৈরি ভিডিও ব্যবহারের মাত্রা বাড়িয়েছেন। এসব ভিডিওতে তিনি প্রায়ই নিজের গুণগান প্রচার করেন এবং সমালোচকদের বিদ্রূপ করেন। গত বছর তিনি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে বারাক ওবামাকে ওভাল অফিসে গ্রেপ্তার হয়ে কমলা রঙের কারাবন্দী পোশাকে দেখা যায়।

যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও শিশু যৌন পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন কুখ্যাত এপস্টেইনের সঙ্গী গিলেইন ম্যাক্সওয়েল। কারাগারে তাঁর সময় কীভাবে কাটছে, তা দেখা গেল সম্প্রতি প্রকাশিত এপস্টেইন ফাইলের একটি নতুন ভিডিওতে।
২ ঘণ্টা আগে
ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা হলে তারা শক্ত হাতে জবাব দেবে এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে আঘাত হানবে। বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান নেতৃত্বের জন্য এই আলোচনা হতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এড়ানোর শেষ সুযোগ।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনকে ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। বলা হচ্ছে—তিনিই নাকি বিটকয়েনের রহস্যময় স্রষ্টা সাতোশি নাকামোতো। সম্প্রতি প্রকাশিত মার্কিন বিচার বিভাগের লাখ লাখ নথি ও সেখান থেকে ছড়ানো কিছু ভাইরাল ইমেইলের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবি ব্যাপকভাবে...
৫ ঘণ্টা আগে
৫২ বছর বয়সী ডিন নিয়িরেন্ডা তাঁর দুই বন্ধুর সঙ্গে মাছ ধরা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁরা হঠাৎ একটি হাতির পালের মুখোমুখি হন। বিপদ বুঝে তিনজনই দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওই সময় নিয়িরেন্ডা লুয়াংগা নদীর কাছে একটি খালে ঝাঁপ দেন। সেখানেই একটি কুমির তাঁর ওপর আক্রমণ চালায়।
৫ ঘণ্টা আগে