
যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি বলছে, এটি ছিল তাদের ‘শাস্তিমূলক প্রতিক্রিয়ার’ প্রথম ধাপ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করে। আইআরজিসির দাবি, অভিযানে কুয়েতের ক্যাম্প আরিফজান সামরিক ঘাঁটি ও আলি আল সালেম বিমানঘাঁটি, পাশাপাশি বাহরাইনের জুফাইর এবং শেখ ইসা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। বাহিনীটির ভাষ্য, এসব ঘাঁটির ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনাগুলো’ লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনা থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া ‘খুবই কঠিন’ হবে বলে মন্তব্য করেছেন সিআইএর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা স্কট উয়েলিঙ্গার। আল জাজিরাকে তিনি বলেন, হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের কৌশলগত অবস্থান পরিবর্তনের আশা থেকেই যুক্তরাষ্ট্র আংশিকভাবে ইরানে হামলা চালিয়েছে।
স্কট উয়েলিঙ্গারের ভাষায়, ‘যুক্তরাষ্ট্র ট্রাম্পের মাধ্যমে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে যে, হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের সহযোগিতা করতে অস্বীকৃতির প্রতিক্রিয়াতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। আমার মনে হয়, ট্রাম্প কিছুটা হলেও আশা করেছিলেন যে, হয়তো ইরানের শাসকগোষ্ঠী এ থেকে শিক্ষা নেবে এবং সমঝোতা স্মারকে ফিরে যাবে।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালিতে ইরানের কৌশলগত প্রভাব বা লিভারেজ কমিয়ে আনা। তাঁর ভাষায়, ‘এ কারণেই আমরা দেখেছি, হরমুজ প্রণালিকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে লক্ষ্য করে এতগুলো হামলা চালানো হয়েছে। সামুদ্রিক নৌ-চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে এবং দ্রুতগতির নৌকাগুলোও ধ্বংস করা হয়েছে। এসবই করা হয়েছে হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব বিস্তারের সক্ষমতাকে আরও সীমিত করার উদ্দেশ্যে।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন, এই সক্ষমতা কমিয়ে দিয়ে, অথবা ইরানকে দেখিয়ে যে তাদের আর সেই সক্ষমতা নেই, হয়তো তখন তারা আবার সমঝোতা স্মারকে ফিরে আসবে।’

তীব্র তাপদাহ উপেক্ষা করে প্রতিশোধের স্লোগানে মুখরিত হয়েছে উঠেছে মাশদাহের আকাশ-বাতাস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন করতে তাঁর জন্মভূমি মাশহাদ শহরে সমবেত হয়েছেন লাখ লাখ মানুষ। দীর্ঘ ছয় দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে আজ বৃহস্পতিবার তাঁর মরদেহ চিরনিদ্রায় শায়িত করার...
৬ মিনিট আগে
ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের উপ-গভর্নর এহসান জাহানিয়ানের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে...
২ ঘণ্টা আগে
মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে ইউরোপজুড়ে। চলতি বছরের তীব্র গ্রীষ্মকালীন তাপপ্রবাহে জার্মানিসহ একাধিক দেশে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। যার মধ্যে কেবল জার্মানিতেই মারা গেছেন পাঁচ হাজারের বেশি মানুষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরে বন্যায় একটি সাপের খামার থেকে ভেসে গেছে ৮০০ থেকে ৯০০টি সাপ, যার মধ্যে বিষধর গোখরাও রয়েছে। কয়েকজন গ্রামবাসী সাপের কামড়ে অসুস্থ হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবী সাপ ধরার দল কাজ করছে।
৫ ঘণ্টা আগে