Ajker Patrika

১৬ লাখ অনুসারীর ভারতীয় ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারির আত্মহত্যা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪৩
১৬ লাখ অনুসারীর ভারতীয় ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারির আত্মহত্যা
নিধি তিওয়ারি। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি আত্মহত্যা করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত শনিবার নিজ বাড়ি থেকে নিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।

পরিবারের সদস্যরা নিধিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, শনিবার সন্ধ্যায় নিধি কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন। এর কিছুক্ষণ পরই তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ফেসবুকে নিধির অনুসারী ছিল প্রায় ৯ লাখ ও ইনস্টাগ্রামে প্রায় ৭ লাখ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্টে নিয়মিত হাজারো প্রতিক্রিয়া পড়ত। তাঁর বিভিন্ন ভিডিও কয়েক লাখ থেকে মিলিয়নসংখ্যক মানুষের কাছে পৌঁছাত। ফলে বিন্ধ্য অঞ্চলের অন্যতম পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন তিনি।

২০২৪ সালে ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব অর্জন করেন নিধি। এরপর মডেলিং ও অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চলচ্চিত্র ও অভিনয়জগতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ছিল তাঁর। মডেলিং, বিভিন্ন অনুষ্ঠান ও ডিজিটাল কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

তবে নিধির মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না পুলিশ। তাঁর মৃত্যুর আগে কার সঙ্গে কথা হয়েছিল ও সেই কথোপকথনের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মরওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ড. জ্ঞানেন্দ্র সিং জানান, নিধির পরিবারের সদস্য, পরিচিতজন ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে কল রেকর্ড, ডিজিটাল কর্মকাণ্ডসহ প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য-প্রমাণ পরীক্ষা করা হচ্ছে।

নিধির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে। তাঁর অনুসারীরা বিভিন্ন পোস্টে শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত