
ইতালির সিসিলিতে মেসিনা শহরের একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চারটি অমূল্য চিত্রকর্ম চুরি হয়েছে। দেশটির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি জানিয়েছেন, চুরি যাওয়া শিল্পকর্মগুলোর মূল্য ‘অনেক বেশি’। শনিবার (১৫ আগস্ট) রাতে আঞ্চলিক জাদুঘর ‘মিউজিয়াম অব মেসিনা’ থেকে এগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা।
রোববার (১৬ আগস্ট) রাতে বিবিসি জানিয়েছে, চুরি হওয়া চারটি শিল্পকর্মের মধ্যে রয়েছে আন্তোনেল্লো দা মেসিনার বিখ্যাত ‘সান গ্রেগোরিও পলিপটিক’-এর তিনটি প্যানেল এবং ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’-র দ্বিমুখী একটি প্যানেল। পুলিশ তদন্ত করে দেখছে, কীভাবে চোরেরা জাদুঘরের নিরাপত্তাব্যবস্থা ও অ্যালার্ম এড়িয়ে ভেতরে ঢুকতে সক্ষম হলো এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত।
ইতালীয় বার্তা সংস্থা আনসা জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কালোবাজারের শিল্পকর্ম পাচারকারীদের চাহিদা অনুযায়ী এসব চিত্রকর্ম চুরি হয়েছে। ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’ ২০১৬ সালে ব্রিটিশ মিউজিয়ামেও প্রদর্শিত হয়েছিল। এটি একটি নিরাপদ প্রদর্শনী কেসের ভেতর থেকে সরিয়ে নেওয়া হয়। যদিও কাঠের প্যানেলে আঁকা হওয়ায় চিত্রকর্মগুলো সহজে গুটিয়ে নেওয়াও সম্ভব ছিল না।
জাদুঘরের পরিচালক মারিসা মারকিউরো জানান, স্থানীয় সময় শনিবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে চুরিটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় জাদুঘর, মেসিনা শহর, স্থানীয় জনগোষ্ঠী এবং পুরো শিল্পজগতই ‘বড় ক্ষতির’ মুখে পড়েছে।
পঞ্চদশ শতকের শিল্পী আন্তোনেল্লো দা মেসিনা সিসিলিতে জন্ম ও বেড়ে ওঠেন এবং রেনেসাঁ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৪৭৩ সালে আঁকা ‘সান গ্রেগোরিও পলিপটিক’-এ শিশু যিশুকে কোলে নিয়ে ভার্জিন মেরিকে দেখা যায়। পাশে রয়েছেন সেন্ট গ্রেগরি, সেন্ট বেনেডিক্ট ও কয়েকজন দেবদূত। এটি সান্তা মারিয়া মঠের জন্য তৈরি করা হয়েছিল। অন্যদিকে ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’-এর দ্বিমুখী ছোট প্যানেলটিতে এক পাশে ভার্জিন মেরির কোলে আশীর্বাদরত শিশু যিশু এবং অন্য পাশে মৃত্যুর পর প্রাপ্তবয়স্ক যিশুর চিত্র রয়েছে। ছোট আকারের হওয়ায় ধারণা করা হয়, এটি ব্যক্তিগত ধর্মীয় উপাসনার জন্য ব্যবহৃত হতো।
চুরির এই ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়েছেন মেসিনার মেয়র ফেদেরিকো বাসিলে। তিনি এই ঘটনাকে শহরের মানুষের ঐতিহ্যের ওপর আঘাত হিসেবে আখ্যা দেন।
সাম্প্রতিক সময়ে ইউরোপের জাদুঘরে একের পর এক চুরির ঘটনায় মূল্যবান শিল্পকর্মের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর মাত্র কয়েক দিন আগে ইতালির একটি বিশেষায়িত শিল্প-অপরাধ দমন ইউনিট পার্মার কাছে একটি জাদুঘর থেকে চুরি যাওয়া সেজান, রেনোয়া ও মাতিসের তিনটি চিত্রকর্ম উদ্ধার করে। এসব শিল্পকর্মের সম্মিলিত মূল্য ছিল প্রায় ৯০ লাখ ইউরো।
এ ছাড়া গত বছর প্যারিসের ল্যুভর জাদুঘরে দিনের বেলায় ঢুকে একদল চোর প্রায় ৮ কোটি ৮০ লাখ ইউরো মূল্যের ঐতিহাসিক গয়না নিয়ে পালিয়ে যায়। পরপর এসব ঘটনায় ইউরোপের জাদুঘরগুলোতে অমূল্য শিল্পসম্পদ কতটা নিরাপদ, তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
১২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতিগুলো প্রচারের জন্য বহু মিলিয়ন ডলার ব্যয়ে ১৩টি প্রচারণাধর্মী বিজ্ঞাপন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এ দিকে বিপুল সরকারি অর্থ ব্যয়ে এসব বিজ্ঞাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দল থেকেই। তবে হোয়াইট হাউস এসব বিজ্ঞাপনকে...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সন্তানের আইনি অভিভাবকত্ব হারানোর কয়েক ঘণ্টার মধ্যে চার বছর বয়সী নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক নারী। পরে তিনি নিজেও আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে হিউস্টন শহরের একটি আবাসিক ভবনে।
২ ঘণ্টা আগে
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ পুনর্দখল করতেই রিয়াদ এ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
৩ ঘণ্টা আগে