
ইরানে চলমান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, ইরানে আক্রমণ করার মতো গুরুত্বপূর্ণ আর কোনো লক্ষ্যবস্তু কার্যত বাকি নেই।
মাত্র পাঁচ মিনিটের ওই ফোনালাপে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘যুদ্ধের এখন সামান্য কিছু এদিক-সেদিক বাকি আছে। আমি যেকোনো সময় চাইলে এটি শেষ হবে এবং এটি শিগগিরই শেষ হতে যাচ্ছে।’
ট্রাম্পের দাবি, সামরিক অভিযানটি তার লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি সফল হয়েছে। তিনি বলেন, ‘যুদ্ধ দারুণভাবে এগিয়ে যাচ্ছে। আমরা সময়সীমার চেয়ে অনেক এগিয়ে আছি। এমনকি ছয় সপ্তাহের যে মূল পরিকল্পনা ছিল, আমরা তার চেয়েও অনেক বেশি ক্ষয়ক্ষতি করতে পেরেছি।’
তবে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের অভ্যন্তরীণ অবস্থানে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ আজ সাফ জানিয়েছেন, এই যুদ্ধের কোনো সময়সীমা নেই। যতক্ষণ প্রয়োজন এবং যতক্ষণ না আমরা সব লক্ষ্য অর্জন করে চূড়ান্ত জয় নিশ্চিত করছি, ততক্ষণ অভিযান চলবে।
অন্যদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইরানে আরও অন্তত আরও দুই সপ্তাহব্যাপী বিমান হামলার প্রস্তুতি নিচ্ছেন।
গত মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো খবর পায়, ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালিতে মাইন স্থাপন শুরু করেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেছেন, মঙ্গলবার মার্কিন হামলায় ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌকা ধ্বংস করা হয়েছে, যার ফলে তাদের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে।
সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক ভিডিও বার্তায় জানান, মার্কিন সামরিক বাহিনীর মূল লক্ষ্য হলো ইরানের শক্তি প্রদর্শনের সক্ষমতা এবং জাহাজ চলাচলে বাধা দেওয়ার ক্ষমতা নির্মূল করা। তিনি বলেন, ‘মার্কিন বাহিনীর যুদ্ধক্ষমতা বাড়ছে, বিপরীতে ইরানের শক্তি কমছে। ইতিমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কমে গেছে।’
প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তারা কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের শত্রু নয়, তারা পুরো মধ্যপ্রাচ্যের শত্রু ছিল। গত ৪৭ বছর ধরে তারা যে মৃত্যু ও ধ্বংসলীলা চালিয়েছে, এখন তারা তারই মূল্য দিচ্ছে। এটি তাদের জন্য পে-ব্যাক বা প্রতিশোধ। তারা এত সহজে পার পাবে না।’

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘অন্যায় যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
১ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। আজ বুধবার প্রকাশিত দেশটির সরকারি গেজেটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আকাশে আবারও দেখা গেছে কথিত ‘ডুমসডে’ বিমান। বিশাল আকারের ‘বোয়িং ই-৬বি মার্কারি’ এই বিশেষ সামরিক বিমানটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আকাশে অনেক নিচু দিয়ে উড়তে দেখা গেছে। এটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ
২ ঘণ্টা আগে
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনিকে দেশের সর্বোচ্চ পদে আসীন করা হলেও এখন পর্যন্ত তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি নিয়োগের পর থেকে তাঁর কোনো নতুন বক্তব্যও শোনা যায়নি। পরিস্থিতি সামাল দিতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমসহ অন্যান্য প্রচারমাধ্যমগুলো মোজতবার পুরোনো ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্
৩ ঘণ্টা আগে