বিশাল এক হিমবাহের কারণে হুমকির মুখে পড়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চলতি মৌসুমের আরোহণ কার্যক্রম। শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, একটি বিশাল বরফখণ্ড বা ‘সেরাক’ নেপালের দিক থেকে প্রধান আরোহনপথটিকে আটকে দিয়েছে। ওই বরফখণ্ডটির উচ্চতা প্রায় ৩০ মিটার এবং এটি ক্যাম্প–১ থেকে প্রায় ৬০০ মিটার নিচে অবস্থান করছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ‘আইসফল ডাক্তার’ নামে পরিচিত অভিজ্ঞ শেরপারা। তাঁরা সাধারণত রুটে দড়ি ও মই স্থাপন করে আরোহণের পথ প্রস্তুত করেন। কয়েক দিন ধরে শেরপারা বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা করলেও কোনো সমাধান পাননি। ফলে পুরো আরোহণ মৌসুম শুরুতেই অনিশ্চয়তায় পড়ে গেছে।
সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটির বেস ক্যাম্প সমন্বয়কারী ছেরিং তেনজিং শেরপা জানান, কৃত্রিমভাবে এই বরফ গলানোর কোনো কার্যকর উপায় এখনো পাওয়া যায়নি। তাই স্বাভাবিক প্রক্রিয়ায় বরফখণ্ডটি ভেঙে পড়া বা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই।
সাধারণত এপ্রিলের এই সময়ের মধ্যেই ক্যাম্প–৩ পর্যন্ত রুট প্রস্তুত হয়ে যায়। কিন্তু এবার শেরপারা তিন সপ্তাহ আগে কাজ শুরু করেও ক্যাম্প–১-এর নিচেই আটকে আছেন। এতে আরোহণের সময়সীমা আরও সংকুচিত হয়ে পড়ছে। কারণ এভারেস্টে অনুকূল আবহাওয়া সাধারণত মে মাসের শেষ পর্যন্তই স্থায়ী হয়।
নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তারা বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে। এর মধ্যে হেলিকপ্টারের মাধ্যমে সরাসরি ক্যাম্প–২-এ সরঞ্জাম ও কর্মী পৌঁছে দিয়ে ওপরের অংশের রুট প্রস্তুত করার চিন্তাও রয়েছে।
এদিকে অভিজ্ঞ পর্বতারোহী ও আলোকচিত্রী পূর্ণিমা শ্রেষ্ঠা এবার তাঁর ষষ্ঠ এভারেস্ট জয়ের প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানিয়েছেন—রুট খুলতে দেরি হওয়ায় অতিরিক্ত ভিড়ের আশঙ্কা তৈরি হয়েছে। কম সময়ের মধ্যে বেশি সংখ্যক আরোহী শৃঙ্গে ওঠার চেষ্টা করলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।
উল্লেখ্য, চলতি বসন্ত মৌসুমে নেপাল সরকার ৩৬৭টি আরোহণ অনুমতি দিয়েছে। অতীতে অতিরিক্ত ভিড়ের কারণে সমালোচনার মুখে পড়ায় সরকার পারমিট ফি বাড়িয়েছে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করেছে।

ভারতকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারতকে ‘হেলহোল’ বা ‘নরককুণ্ড’ বলে অভিহিত করা একটি বক্তব্য শেয়ার করায় ট্রাম্পের তীব্র সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২৯ মিনিট আগে
ইসরায়েলে পৌঁছেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি বিশেষ সম্প্রদায়ের ২৫০ জনেরও বেশি সদস্য। তাঁরা নিজেদের বাইবেলের ‘হারিয়ে যাওয়া গোত্র’-এর বংশধর বলে দাবি করেন। শুক্রবার (২৪ এপ্রিল) ভারতীয় এনডিটিভি জানিয়েছে, দলটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করার পর ইসরায়েলের পতাকার রঙে সাজানো নীল-সাদা বেলুনের...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রর মধ্যে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক সমুদ্রসীমায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি বিশাল বাণিজ্যিক কার্গো জাহাজ জব্দ করে তাদের উপকূলে নিয়ে যাওয়ার কয়েক দিনের মাথায়, যুক্তরাষ্ট্রও পাল্টা পদক্ষেপ...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পুরোনো ড্রাগ নীতিতে এক নজিরবিহীন পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, মারিজুয়ানা বা গাঁজাজাত পণ্যের ওপর থেকে কড়া বিধিনিষেধ শিথিল করে একে তুলনামূলক ‘কম বিপজ্জনক’ ড্রাগ হিসেবে পুনর্নির্ধারণ করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে