ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী লুলা ইনাসিও দ্য সিলভার চেয়ে কিছু পিছিয়ে রয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তবে তাঁর দল পার্লামেন্ট কংগ্রেসে বেশ এগিয়ে রয়েছে। তাই দ্বিতীয় দফা ভোটের আগে এই এগিয়ে থাকা বলসোনারোকে বাড়তি শক্তি জোগাবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলসোনারোর রক্ষণশীল ডানপন্থী দল লিবারেল পার্টি এককভাবে ব্রাজিলের পার্লামেন্ট কংগ্রেসের ৫১৩ আসনের মধ্যে ৯৯টি আসন লাভ করেছে, যা গতবারের ৭৭টি আসনের চেয়ে ২২টি আসন বেশি। সব মিলিয়ে বলসোনারো ও তাঁর জোট এখনো কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ অবস্থানেই থাকবে। নিম্নকক্ষের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণে থাকবে তাদের।
কেবল নিম্নকক্ষই নয়, বলসোনারোর দল কংগ্রেসের নির্বাচন হওয়া ২৭টি আসনের মধ্যে ১৩ টিতেই জয় লাভ করেছে। বলসোনারোর দলের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের সময় আরও দুটি আসন জেতার সম্ভাবনা রয়েছে।
জেইর বলসোনারো স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্ট বলেছেন, ‘সমস্ত প্রতিকূলতা এবং সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ে আমরা ২০১৮ সালের তুলনায় এ বছর ২০ লাখ ভোট বেশি জিতেছি। আমরা নিম্নকক্ষ এবং সিনেটেও সবচেয়ে বড় জয় পেয়েছি, আমাদের প্রধান অগ্রাধিকার ছিল।’
যদিও অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকই ধারণা করেছিলেন, প্রথম ধাপের ভোটেই লুলা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন। কিন্তু তিনি তা নিশ্চিত করতে পারেননি। ফলে, আগামী ৩০ অক্টোবর দ্বিতীয় ধাপের নির্বাচনে লড়তে হবে তাঁকে। এদিকে, তাঁর দল ওয়ার্কার্স পার্টি কংগ্রেসের নিম্নকক্ষে আগের নির্বাচনের তুলনায় এবার ১০টি আসন বেশি পেয়েছে। তার পরও তাঁর দলকে ৬৮টি আসন নিয়ে নিম্নকক্ষের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবেই থাকতে হবে। ফলে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও লুলাকে কংগ্রেসের উভয় কক্ষে শক্ত বাধার মুখে পড়তে হবে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ১৬ বছর বয়সী ইয়ালদা মোহাম্মদখানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিল। গত ৯ জানুয়ারি তেহরানে মুখোশধারী নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে করে বিক্ষোভকারীদের ধাওয়া করলে পরিবারের সঙ্গে পালানোর সময় গুলিবিদ্ধ হয় ইয়ালদা।
৬ ঘণ্টা আগে
অস্কারজয়ী আইরিশ সংগীতশিল্পী ও গীতিকার গ্লেন হ্যানসার্ড সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ডাবলিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ৫৬ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয়। তিনি জনপ্রিয় রক ব্যান্ড ‘দ্য ফ্রেমস’-এর প্রধান কণ্ঠশিল্পী ছিলেন এবং ১৯৯১ সালের আলোচিত চলচ্চিত্র দ্য কমিটমেন্টসেও অভিনয় করেছিলেন।
৮ ঘণ্টা আগে
রাশিয়াগামী ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার জবাবে কাস্পিয়ান সাগরে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এর প্রতিশোধ হিসেবে ইউক্রেনের একটি সমুদ্রবন্দরে পাল্টা হামলার কথা বিবেচনা করেছিল ইরান—সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে মামলা করেছে রাশিয়া। দেশটির অভিযোগ, জনপ্রিয় এই ম্যাসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহার করে ইউক্রেনীয় গোয়েন্দারা রাশিয়ার ভেতরে নাশকতা ও হামলা সংগঠিত করছে।
১০ ঘণ্টা আগে