
বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টা এবং হামলার অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করে ভারতীয় পুলিশ। পুলিশ দাবি করছে, সন্দেহভাজনের নাম শরিফুল ইসলাম শেহজাদ। তিনি বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন। ভারতে বিজয় দাস নামে বসবাস করছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অভিযুক্তকে ধরতে ৩০টি দল গঠন করা হয়েছিল। বান্দ্রার যেই ভবনে সাইফ আলী খান, তাঁর স্ত্রী কারিনা কাপুর খান এবং তাঁদের সন্তানেরা থাকেন, সেই ভবনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে ভবন থেকে বের হতে দেখা গেছে বলে দাবি পুলিশের। এরপর শহরের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশ বলছে, দীর্ঘ অনুসন্ধানের সময়, আন্ধেরির ডিএন নগরের একটি সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে একটি বাইক থেকে নামতে দেখা যায়। বাইকটির নম্বর থেকে পুলিশ সেটি চিহ্নিত করতে সক্ষম হয়।
সন্দেহভাজনকে আটক অভিযানের বর্ণনায় পুলিশ বলে, স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ওরলির কোলিওয়াডার একটি ভাড়া বাসায় পৌঁছে, যেখানে ওই সন্দেহভাজন তিনজনের সঙ্গে বসবাস করছিলেন। পুলিশ সেখানে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের নাম এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে। এরপর তাঁর ফোন নম্বর উদ্ধার করে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে।
পুলিশের দাবি, তারা জানতে পারে যে, সন্দেহভাজন ব্যক্তি থানের একটি নির্জন রাস্তায় ঝোপের মধ্যে লুকিয়ে আছেন। তখন চারপাশ থেকে তাঁকে ঘিরে ধরে তাঁকে আটক করে পুলিশ।
পুলিশ দাবি করছে, কথিত শরিফুলের কাছে কোনো ভারতীয় নথি পাওয়া যায়নি। তবে তারা এমন প্রমাণ পেয়েছে যে তাঁকে বাংলাদেশি নাগরিক হিসেবে তারা চিহ্নিত করতে পেরেছে এবং তাঁর অবৈধভাবে সীমান্ত পার হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
কথিত শরিফুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, টিভি সংবাদে নিজের ছবি দেখার পর নাকি তিনি থানেতে পালিয়ে যান। এরপর ফোন বন্ধ করে থানের একটি শ্রমিক শিবিরের কাছে লুকিয়ে ছিলেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, কথিত শরিফুল তাদের জানিয়েছেন, তিনি জানতেন না যে ওইটা সাইফ আলী খানের বাড়ি। পুলিশের সন্দেহ, তিনি কোনো কাজ পাচ্ছিলেন না, এ কারণে বড় ধরনের চুরির পরিকল্পনা করেছিলেন।
এদিকে, সাইফ আলী খান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গত বুধবার রাতে তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর পিঠের কাছে একটি গুরুতর আঘাতসহ ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৭ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
১১ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
১১ ঘণ্টা আগে