ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার আগে থেকেই দেশটির খনিজ তেল নিয়ে আলোচনা চলছে। হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর জ্বালানি তেলের দাম নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ইরানের তেলের মজুত কত, তা নিয়েও চলছে আলোচনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের তথ্যমতে, ইরান হলো বিশ্বের চতুর্থ শীর্ষ তেলসমৃদ্ধ দেশ। দেশটির ১৭ হাজার কোটি ব্যারেল তেলের মজুত আছে। সে হিসাবে বিশ্বের মোট অপরিশোধিত তেলের ৯ শতাংশই রয়েছে ইরানের মজুতে।
ইরানের চেয়ে তেলের মজুত বেশি শুধুমাত্র ভেনেজুয়েলা, সৌদি আরব ও কানাডার। ওপেক দেশগুলোর মধ্যে চতুর্থ শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হওয়ার পাশাপাশি ইরান বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশও।
এ চাড়া ইরানের রয়েছে বিপুল প্রাকৃতিক গ্যাসের মজুতও। এই গ্যাসের মজুতে ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটির মজুতে আছে বিশ্বের মোট মজুত গ্যাসের ছয় ভাগের এক ভাগ।
তবে দশকের পর দশক ধরে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল ও গ্যাস উৎপাদন অনেক কম। ১৯৪৭ সালে যেখানে দেশটির দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল ৬০ লাখ ব্যারেল, সেখানে এখন তা কমে ৩৫ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ইসরায়েলি বোমা উপেক্ষা করে সম্প্রতি ইরানের তেল উৎপাদন অনেক খানিই বেড়েছিল।
চীন ইরানের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ। ইরানের তেল রপ্তানির ৯০ শতাংশই যায় চীনে, যদিও ইরানি তেলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচলের জ্বালানি বা ‘জেট ফুয়েল’-এর দাম আকাশচুম্বী হয়েছে। বর্তমানে এর দাম যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল ১৮১ ডলারে পৌঁছেছে।
৪০ মিনিট আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ গাড়িবোমা ও সশস্ত্র হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে একটি পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋজু দত্ত বলেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অন্তত ৫ হাজার কর্মীর জীবন বাঁচিয়েছেন। ৬ মে তাঁর পিএকে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি যদি ওই রাতে বাংলায় প্রতিশোধ নেওয়ার ডাক দিতেন, তবে পাঁচ হাজার তৃণমূল কর্মী মারা পড়তেন...
১ ঘণ্টা আগে
ইরাকের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমিতে গোপনে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল—এমন দাবি উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সহায়তা করার জন্য যুদ্ধ শুরুর ঠিক আগে এই ঘাঁটি তৈরি করা হয়েছিল।
৩ ঘণ্টা আগে