
ভারতের বিভিন্ন রাজ্যজুড়ে সর্বশেষ বিধানসভা নির্বাচনী চক্রে বিজেপি ৫২৯ কোটি রুপি খরচ করেছে। গত মে মাসে এই নির্বাচনী চক্র শেষ হয়েছে। দলটির নির্বাচন কমিশনে জমা দেওয়া ব্যয়ের হিসাব অনুযায়ী, এই অর্থের অর্ধেকেরও বেশি খরচ হয়েছে একটি রাজ্যে—পশ্চিমবঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, আসাম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির জমা দেওয়া ব্যয়ের হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় দলীয় দপ্তর রাজ্যগুলো মিলিয়ে মোট ৫২৯ কোটি ৩৮ লাখ রুপি খরচ করেছে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই খরচ হয়েছে ২৮৬ কোটি রুপি। নির্বাচনী পর্ব শেষে ব্যাংকে থাকা অর্থ ও হাতে থাকা নগদসহ বিজেপির সমাপনী তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৬৮৯ কোটি রুপি। নির্বাচনী সময়কালে দলটি ১ হাজার ৪৯৪ কোটি রুপি পেয়েছিল।
পশ্চিমবঙ্গে বিজেপি প্রথমবারের মতো রাজ্যে ক্ষমতায় এসেছে। দলটি সাধারণ দলীয় প্রচারে ২১৭ কোটি ১৬ লাখ রুপি এবং প্রার্থীদের জন্য ব্যয় হিসেবে ৬৯ কোটি ৮৩ লাখ রুপি খরচ করেছে। এর মধ্যে প্রার্থীদের ৫৮ দশমিক ৮০ কোটি রুপি দেওয়া হয়েছে। ব্যয়ের হিসাব অনুযায়ী, বিজেপি আসামে ৯৬ কোটি ২৬ লাখ রুপি, কেরালায় ৮২ কোটি ৬৭ লাখ রুপি, তামিলনাড়ুতে ৫১ কোটি ৫৬ রাখ রুপি এবং পুদুচেরিতে ১১ কোটি ৮৯ লাখ রুপি খরচ করেছে।
যদিও একজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কত টাকা খরচ করতে পারবেন, তার সীমা নির্ধারিত রয়েছে, রাজনৈতিক দলগুলো নির্বাচনে লড়াইয়ের জন্য সীমাহীন অর্থ খরচ করতে পারে। প্রতিটি নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোকে নিজেদের করা খরচের বিস্তারিত হিসাব জমা দিতে হয়। এর মধ্যে যাতায়াত, সমাবেশ, বিজ্ঞাপন এবং প্রচারের সামগ্রীতে করা খরচও অন্তর্ভুক্ত থাকে।

স্কটল্যান্ডের প্রত্যন্ত নর্থ রোনাল্ডসে দ্বীপে ৩৪ বছর পর প্রথমবারের মতো জন্ম নিয়েছে একটি শিশু। গত ১৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া শিশুটির নাম ডানকান ওয়াইল্ডার থর্সটেইন ট্রেইল সুয়ারেজ ফোর্ড। তার মা অ্যালিস ট্রেইল ফোর্ড বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির একটি যুদ্ধবন্দি শিবিরে একাধিক হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে ১০৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জার্মানির প্রসিকিউটররা। তিনি উত্তর-পশ্চিম জার্মানির সেন্নে এলাকায় অবস্থিত ‘স্টালাগ ৩২৬ VI K’ শিবিরের প্রহরী ছিলেন বলে অভিযোগ রয়েছে।
২ ঘণ্টা আগে
ইউক্রেনের বিদ্যুৎ ও তাপ সরবরাহ অবকাঠামোয় রাশিয়া হামলা অব্যাহত রাখলে আসন্ন শীত রাশিয়ার জন্যও ‘যন্ত্রণাদায়ক’ করে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। স্থানীয় সময় বুধবার বিকেলে বিশেষ বিমানে করে তিনি ওয়াশিংটনে পৌঁছান। সি চিন পিং ও তাঁর স্ত্রী পেং লি ইউয়ান ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে পৌঁছালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
৩ ঘণ্টা আগে