লবণপানি দিয়ে গার্গল করুন: ফ্লুতে আক্রান্ত হলে শরীরে তাপ উঠুক বা না উঠুক, এক গ্লাস গরম পানিতে আধা চামচ লবণ মিশিয়ে গার্গল করুন। গার্গলের পর গলা থেকে আঠালো লালা বের হবে। দিনে অন্তত তিনবার করুন।
গরম পানিতে পা দিয়ে বসে থাকুন: এক বালতি কুসুম গরম পানি নিয়ে চেয়ারে বসে সেই পানিতে দুই পা ডুবিয়ে বসে থাকুন অন্তত ৩০ মিনিট। পানি ঠান্ডা হলে আবারও বালতিতে গরম পানি দিন।
গরম তরল খাবার খান: স্যুপ, চা, কফি ইত্যাদির মতো গরম তরল খাবার গলাব্যথা ও কাশি উপশমে সাহায্য করে।
আদা, মধু, লেবুসহ গরম পানি পান করুন: পানির সঙ্গে আদা, মধু ও লেবু মিশিয়ে গরম করে পান করুন। এতে গলাব্যথা ও কাশি কমে যাবে। শিশুদের জন্য এটি কার্যকর।
তুলসী-চা পান করুন: তুলসী পাতা ছেঁচে এক কাপ গরম পানিতে মিশিয়ে পান করতে হবে।
বিশ্রাম নিন: পর্যাপ্ত বিশ্রাম নিন। ঘুম ভালো হলে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে।
পর্যাপ্ত পানি পান করুন: শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করুন।
ভাপ নিন: গরম পানির ভাপ নেওয়া গলাব্যথা এবং নাক বন্ধ থাকা উপশমে সাহায্য করে।
স্বাস্থ্যকর খাবার খান: টক ফল, সবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার খেয়ে শরীর শক্তিশালী করুন। ভাত, রুটি, দুধ ও চিনিজাতীয় সব খাবার বন্ধ রাখুন।

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৩ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে