Ajker Patrika

পিঠব্যথার কারণ, লক্ষণ ও প্রতিকার

ডা. অনিক সরকার পলাশ
পিঠব্যথার কারণ, লক্ষণ ও প্রতিকার

পিঠের ব্যথা (লো ব্যাক পেইন) একটি সাধারণ সমস্যা; যা পেশি, স্নায়ু অথবা মেরুদণ্ডের সঙ্গে সম্পর্কিত।

কারণ

  • ত্রুটিযুক্ত অঙ্গভঙ্গি
  • ব্যায়ামের অভাব
  • পেশিতে টান অথবা মচকে যাওয়া

বয়সের কারণে মেরুদণ্ডের সমস্যা; যেমন স্পন্ডাইলোসিস, সায়াটিকা বা ডিস্ক প্রোলাপস ইত্যাদি। কিছু ক্ষেত্রে কিডনি বা পিত্তথলির সমস্যাও পিঠে ব্যথার কারণ হতে পারে।

লক্ষণ

ব্যথা কম থেকে তীব্র হতে পারে এবং এটি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

প্রতিরোধের উপায়

১. সঠিক অঙ্গভঙ্গি: বসা কিংবা দাঁড়ানো এবং শোয়ার সময় মেরুদণ্ড সোজা রেখে সঠিক ভঙ্গি বজায় রাখুন।

২. নিয়মিত ব্যায়াম: পিঠের পেশি শক্তিশালী করতে নিয়মিত হালকা ব্যায়াম করুন। হাঁটা একটি সহজ ও নিরাপদ ব্যায়াম।

৩. ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন কোমরের ওপর চাপ সৃষ্টি করে, তাই ওজন নিয়ন্ত্রণে রাখুন।

৪. সক্রিয় থাকুন: দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না থেকে নিয়মিত বিরতি নিন এবং অবস্থান পরিবর্তন করুন।

চিকিৎসকের পরামর্শ কখন নিতে হবে

১. যদি ব্যথা তীব্র হয় অথবা দীর্ঘ সময় থাকে।

২. যদি ব্যথার সঙ্গে জ্বর, ওজন কমা কিংবা প্রস্রাবে সমস্যা হয়।

৩. ব্যথা স্বাভাবিক জীবনযাত্রা যদি ব্যাহত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সহায়তা করবে কংগ্রেস, পেতে পারে ২ মন্ত্রিত্ব

জুলাই থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যালয় আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: পলাতক মাদ্রাসাশিক্ষকের ভিডিও ভাইরাল, খুঁজে পাচ্ছে না পুলিশ

রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

সঙ্গী করে ক্ষমতায় আরোহণ, সেই বিজেপির হাতেই পতন হয়েছে যে ৬ মুখ্যমন্ত্রীর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত