কথায় বলে ‘ঝোঁকে বাঙালি’। অতীব সত্য কথা। ঝোঁকে বাঙালি কথাটি মানুষ নেতিবাচক অর্থে নিলেও আমার কাছে এর ব্যাখ্যা ভিন্ন। বাঙালি এতই সহজ-সরল যে, যে যা কিছু বলে, আমরা তা সহজে বিশ্বাস করি। প্রসঙ্গ ছিল মরিঙ্গা বা শজনে পাতা।
ইংরেজিতে ড্রাম স্টিক নামে পরিচিত ফলটি আমরা তরকারি হিসেবে খাদ্যে ব্যবহার করি। খাদ্য ও পুষ্টিবিজ্ঞানী, চিকিৎসাবিজ্ঞানী, উদ্ভিদবিজ্ঞানী, রসায়নবিদসহ দেশীয় ও আন্তর্জাতিক গবেষণা সংস্থা কর্তৃক গবেষণায় দেখা গেছে যে শজনের পাতায় রয়েছে বহুবিধ পুষ্টি ও ঔষধি গুণ। এসব গুণ অন্য অনেক খাবারে নেই। তাই শজনের পাতাকে বলা হয় সুপার ফুড।
শজনের এই বহুবিধ পুষ্টি উপাদান ও ঔষধি গুণাগুণের কথা বিভিন্ন যোগাযোগমাধ্যমের কল্যাণে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে গেছে এবং মানুষ মরিঙ্গা খাওয়ার দিকে ঝুঁকে পড়েছে। যেভাবে একসময় মানুষ ঝুঁকেছিল জিংসেং, মাশরুম ও কালিজিরার দিকে। কিন্তু মরিঙ্গা বা শজনে পাতা খাওয়ার আগে কিছু বিষয় ভালোভাবে জেনে-বুঝে তারপর খেতে হবে।
রাস্তার পাশে, ইটখোলার পাশে, ইন্ডাস্ট্রিজের পাশে এখন প্রচুর শজনে চাষ হচ্ছে। এই শজনে পাতা আপনার ভালো করার চেয়ে ক্ষতি করবে বেশি। এ পাতার কার্বন শোষণক্ষমতা বেশি। তাই যেখানে-সেখানে জন্মানো শজনে পাতা খাওয়া মানেই হচ্ছে দূষণে ভরা পাতা খাচ্ছেন। তাতে লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি। বাহারি চটকদার বিজ্ঞাপনে না তাকিয়ে আপনাকে বুঝতে হবে, যাঁরা এটি বিক্রি করছেন, তাঁদের পাতা জোগাড় করার উৎস কোথায়। তাঁরা যেখান থেকে পাতা সংগ্রহ করে বিক্রি করেন সেটা দূষণমুক্ত কি না। এসব ভেবে তারপর শজনে পাতা খেতে পারেন।
শজনে পুষ্টিসমৃদ্ধ উদ্ভিদ যা বহু শতাব্দী ধরে ঐতিহ্যগত ওষুধে ব্যবহৃত হয়ে আসছে।
শজনে পাতা
এমন স্বাস্থ্যগুণের মরিঙ্গা বা শজনে খাওয়া উচিত জেনে-বুঝে।
আলমগীর আলম, খাদ্যপথ্য বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র
স্বাস্থ্য সম্পর্কিত আরও পড়ুন:

আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পনাহীনভাবে কেনা ১৮ কোটি টাকা মূল্যের দুটি রেডিওথেরাপি মেশিন বর্তমানে ব্যবহার না হয়ে ভাঙারির পথে বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত না করেই এসব যন্ত্রপাতি আমদানি করা হয়েছিল।
১৯ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১৯ ঘণ্টা আগে
অ্যান্টিবায়োটিকের আক্রমণের মুখে ব্যাকটেরিয়া শুধু নিজেদের জিনই নয়, একে অন্যের কাছে কার্যকর প্রোটিন পাঠিয়েও তারা সম্মিলিতভাবে বেঁচে থাকার চেষ্টা করে। গুরুত্বপূর্ণ এই প্রমাণটি এবারই প্রথমবারের মতো পেয়েছেন বিজ্ঞানীরা। ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণা ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী...
১৯ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন হামের উপসর্গে ও একজনের মৃত্যু হামে হয়েছে। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে