
আমার বয়স ২৫ বছর। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছি। বর্তমানে কিছু করছি না। সকালে ঘুম ভাঙার পর আমার ভীষণ অস্থির বোধ হয়। হাত ও পায়ের তালু জ্বলতে থাকে। অকারণেই অনেক কান্না পায়। দিন দিন আমি অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। মানুষের ভিড় আমার ভালো লাগে না। আবার একা থাকলেও খারাপ লাগে। বাসায় থাকলে সারা দিনই ভাইবোনের সঙ্গে নানা কারণে ভুল বোঝাবুঝি হতে থাকে। আমার এই মানসিক দোটানার প্রভাব আমার ব্যক্তিগত সম্পর্কগুলোর ওপরও পড়ছে। বুঝতে পারছি না আমার এখন কী করা উচিত?
আমেনা বাকি, যশোর
আপনি সম্ভবত বিষণ্নতায় ভুগছেন। এর একটি উপসর্গ হলো হাত-পা জ্বালাপোড়া করা। এ জন্য একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আপনাকে। আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। সে জন্য প্রয়োজন পেশাগত কাউন্সেলিং সহযোগিতা। সেখান থেকেই মানসিক দোটানায় ভোগার কারণগুলো উদ্ঘাটিত হবে। তখন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন, বিকল্প ভাবনা কী হবে অথবা আচরণে কী গ্রহণ করবেন আর করবেন না। আপনি চমৎকার বলেছেন, ব্যক্তিগত জীবনে আপনার এই খারাপ লাগার প্রভাবগুলো পড়ছে। কাজেই দ্রুত পেশাগত সাহায্য নিন।
পরামর্শ দিয়েছেন: চিকিৎসক, কাউন্সেলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি।

দেশে আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৬ জন। এ হিসাব আজ শনিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার।
৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮১৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনের শরীরে।
৭ ঘণ্টা আগে
পিরিয়ডের দিনগুলোতে শরীরের সঙ্গে মনটাও কেমন অবসন্ন লাগে। শরীর ও মনের ক্লান্তি দূর করতে সঠিক খাবার দারুণ ভূমিকা রাখে। মাসের এই কয়েকটি দিন হরমোনের ওঠানামার কারণে মুড সুইং, বিষণ্নতা বা হুটহাট মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক।
১৪ ঘণ্টা আগে
শরীরের ভেতরের বড় ও ব্যস্ততম অঙ্গটি হলো লিভার। পরিপাক, রক্ত পরিশোধন ও শক্তি সঞ্চয়ের মতো অন্তত ৫০০-এর বেশি বৈচিত্র্যময় কাজ একা সামলায় এই অঙ্গ। কিন্তু আধুনিক জীবনযাত্রায় অলসতা ও ভুল খাদ্যাভ্যাসের কারণে আমাদের অজান্তেই লিভারে জমছে অতিরিক্ত মেদ।
১৫ ঘণ্টা আগে