যেকোনো বয়সে মাথার চুল পড়ে টাক হতে পারে। এটি এখন তেমন কোনো চিন্তার কারণ নয়। এর জন্য আছে আধুনিক চিকিৎসা পদ্ধতি।
চুল পড়ে টাক হয়ে গেলে, তা আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে প্রতিস্থাপনের নাম হলো হেয়ার ট্রান্সপ্লান্ট। এ পদ্ধতিতে মাথার এক অংশ থেকে চুল নিয়ে অন্য অংশে লাগিয়ে দেওয়া হয়। মাথার পেছন দিকে ও কানের দুই পাশের অংশকে বলে পারমানেন্ট জোন। এখানকার চুল সাধারণত পড়ে না। মাথার সামনের অংশ হলো টেম্পোরারি জোন। এই অংশের চুল নানা কারণে ঝরে যায়। ট্রান্সপ্লান্টের সময় পারমানেন্ট জোন থেকে চুল বা ফলিকল তুলে টেম্পোরারি জোনে স্থাপন করা হয়ে থাকে।
চুল পড়ার কারণ
⊲ খুব বেশি তৈলাক্ত খাবার খাওয়া
⊲ বেশি মানসিক চাপ
⊲ দীর্ঘদিন অসুস্থ থাকা
⊲ হরমোনের ভারসাম্যহীনতা
⊲ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
⊲ চুলের সঠিক পরিচর্যার অভাব
⊲ বংশগত ইতিহাস
চুল প্রতিস্থাপন যাঁদের জন্য
⊲ টাক নিয়ে যাঁরা হীনম্মন্যতায় ভোগেন
⊲ যেসব পুরুষের সামনের অংশের চুল পড়ে গেছে কিন্তু পেছনের অংশের চুল আছে
⊲ যে নারীর অতিরিক্ত চুল পড়ে বা চুল পাতলা হয়ে গেছে
⊲ মাথার ত্বকে আঘাত পেয়ে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের স্থায়ী টাক হয়েছে
⊲ পরচুলা ব্যবহারের কারণে যাঁদের মাথার ত্বকে সংক্রমণ হয়েছিল
করাতে পারবেন না যাঁরা
⊲ দীর্ঘমেয়াদি ওষুধের কারণে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের কেমোথেরাপি দিতে হচ্ছে
⊲ যাঁদের মাথার টাক পুরো মাথাজুড়ে
⊲ ট্রান্সপ্ল্যান্ট করার জন্য যাঁদের মাথার দুই পাশে বা অন্য জায়গায় চুল নেই
⊲ আঘাত বা অস্ত্রোপচারের পর মাথার ত্বকে পুরু ফাইব্রাস কেলয়ডের দাগ হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টের পর করণীয়
⊲ হেয়ার ট্রান্সপ্লান্টের পর ক্ষত সারা ও ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়।
⊲ চুল পুনঃবৃদ্ধি করতে চিকিৎসকেরা মিনোক্সিডিল, ফিনাস্টারাইড বা কিছুদিন পর থেকে পিআরপি থেরাপি দিয়ে থাকেন।
⊲ হালকা ড্রেসিং করা হয়, যা প্রতিদিন পরিবর্তন করতে হয়।
⊲ প্রতিস্থাপন করা অংশে রোদ লাগানো যাবে না।
⊲ নিয়মিত ভালো মানের শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে।
⊲ চুল প্রতিস্থাপনের ৩ থেকে ৪ দিন পরে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।
সতর্কতা
তবে বিশেষজ্ঞ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনকে দিয়ে কাজটি করতে হবে। রোগীকে প্রাথমিক পর্যায়ে কিছু নিয়ম মেনে চলতে হবে। তাই চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে।
ডা. জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক,ত্বক-চর্ম-যৌন ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পনাহীনভাবে কেনা ১৮ কোটি টাকা মূল্যের দুটি রেডিওথেরাপি মেশিন বর্তমানে ব্যবহার না হয়ে ভাঙারির পথে বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত না করেই এসব যন্ত্রপাতি আমদানি করা হয়েছিল।
১৯ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১৯ ঘণ্টা আগে
অ্যান্টিবায়োটিকের আক্রমণের মুখে ব্যাকটেরিয়া শুধু নিজেদের জিনই নয়, একে অন্যের কাছে কার্যকর প্রোটিন পাঠিয়েও তারা সম্মিলিতভাবে বেঁচে থাকার চেষ্টা করে। গুরুত্বপূর্ণ এই প্রমাণটি এবারই প্রথমবারের মতো পেয়েছেন বিজ্ঞানীরা। ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণা ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী...
১৯ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন হামের উপসর্গে ও একজনের মৃত্যু হামে হয়েছে। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে