নানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না। কারণ, এমন কিছু বললে রোগীর আরও বেশি রাগ বা ক্ষোভ তৈরি হয়।
মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্য সমস্যা বিভিন্ন ধরনের হতে পারে। এগুলোর প্রকৃতি, তীব্রতা ও প্রভাব ব্যক্তিভেদে ভিন্ন হয়।
মানসিক রোগের প্রকার
মানসিক রোগকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। এগুলোর মধ্যে কিছু সাধারণ ধরন হলো:
» উদ্বেগজনিত রোগ বা অ্যাংজাইটি ডিসঅর্ডার
» সাধারণ উদ্বেগজনিত রোগ, প্যানিক ডিসঅর্ডার, সামাজিক উদ্বেগ রোগ বা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিয়া, অবসেসিভকম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি, পোস্টট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি।
লক্ষণ: অতিরিক্ত চিন্তা, ভয়, ঘাম, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, ঘুমের সমস্যা।
মুড ডিসঅর্ডার
ক্লিনিক্যাল ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, ডিসথাইমিয়া।
লক্ষণ: দীর্ঘমেয়াদি দুঃখবোধ, উদাসীনতা, উৎসাহ হারানো, মেজাজের ওঠানামা।
সাইকোটিক ডিসঅর্ডার
সিজোফ্রেনিয়া, ডিলিউশনাল ডিসঅর্ডার।
লক্ষণ: হ্যালুসিনেশন, বিভ্রান্তি, বাস্তবতার সঙ্গে যোগাযোগ হারানো।
ব্যক্তিত্বের রোগ বা পারসোনালিটি ডিসঅর্ডার
বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার।
লক্ষণ: সম্পর্কে অসুবিধা, আবেগ নিয়ন্ত্রণে সমস্যা, অস্বাভাবিক আচরণ।
খাওয়ার রোগ বা ইটিং ডিসঅর্ডার
অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, বিনজ ইটিং ডিসঅর্ডার।
লক্ষণ: অস্বাভাবিক খাওয়ার অভ্যাস, শরীরের চেহারা নিয়ে অতিরিক্ত চিন্তা।
আসক্তি-সংক্রান্ত রোগ
মাদকাসক্তি, অ্যালকোহল-নির্ভরতা।
লক্ষণ: পদার্থের ওপর নির্ভরতা, জীবনের গুরুত্বপূর্ণ দিক অবহেলা।
নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার
অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার।
লক্ষণ: সামাজিক যোগাযোগে সমস্যা, মনোযোগের ঘাটতি, অতিরিক্ত সক্রিয়তা।
ডিমেনশিয়া ও অন্যান্য জ্ঞানগত রোগ
আলঝেইমার রোগ, ভাস্কুলার ডিমেনশিয়া।
লক্ষণ: স্মৃতিশক্তি হ্রাস, চিন্তাশক্তির সমস্যা।
মানসিক রোগ প্রতিরক্ষায় করণীয়
» সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন ৩০ মিনিট হাঁটা বা যোগব্যায়াম মানসিক চাপ কমায়।
» পুষ্টিকর, ভিটামিন, মিনারেল এবং ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খান। এগুলো মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে।
» পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম মানসিক স্থিতিশীলতা বজায় রাখে।
» মেডিটেশন বা গভীর শ্বাসপ্রশ্বাসের কৌশল রপ্ত করুন। এগুলো উদ্বেগ কমায়।
» গান শোনা বা শেখা, ভ্রমণ, পড়াশোনা করা বা বাগান করার মতো শখের যেকোনো কাজ করুন। এগুলো মানসিক শান্তি দেয়।
» কাজের চাপ কমাতে দৈনন্দিন রুটিন ঠিক করুন।
» পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। এটি মানসিক প্রশান্তি দেবে।
» মানসিক রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে জানুন। এ জন্য প্রয়োজনে মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।
» মাদক এড়ানো, অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলুন। এগুলো মানসিক রোগসহ বিভিন্ন প্রকার স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
» ধর্মীয় বা আধ্যাত্মিক অনুশীলন করুন। মানসিক প্রশান্তি মিলবে।
» নিজের চিন্তা ও আবেগ লিখে ফেলুন। এটি মানসিক চাপ কমায়। সেই সঙ্গে প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন বা গাইডেড ইমেজেরি বা শিথিল হওয়ার জন্য মেডিটেশন, নিজের প্রতি ভালোবাসা তৈরি করা এবং নেতিবাচক স্বকথোপকথন এড়িয়ে চলুন।
» নিজের জন্য রুটিন তৈরি করুন। সেগুলোর মধ্যে রাখুন নিয়মিত সময়ে খাওয়া, ঘুমানো এবং কাজ করা। ছোট ছোট অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন, আত্মবিশ্বাস বাড়বে এতে।
মানসিক রোগকে শারীরিক রোগের মতোই গুরুত্ব দেওয়া উচিত। এটি দুর্বলতা নয়। প্রত্যেকের সমস্যা ও সমাধান ভিন্ন। তাই চিকিৎসা ব্যক্তিগতভাবে নির্ধারিত হওয়া উচিত।
মানসিক রোগের ধরন অনেক এবং প্রতিটির চিকিৎসা ও প্রতিরক্ষার পদ্ধতি ভিন্ন। সঠিক সময়ে বিশেষজ্ঞের পরামর্শ, সুস্থ জীবনযাপন এবং সামাজিক সহায়তার মাধ্যমে মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি আপনি বা আপনার কাছের কেউ মানসিক সমস্যায় ভোগেন, তবে দ্রুত একজন মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।
পরমর্শ দিয়েছেন: খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

‘মাতৃদুগ্ধের বিকল্প নেই’—এটি বিশেষ করে নবজাতক এবং ছয় মাসের কম বয়সী শিশুদের বাবা-মায়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা। মায়ের দুধ থেকে শিশু প্রয়োজনীয় পুষ্টি ও প্রাথমিক রোগ প্রতিরোধক্ষমতা অর্জন করে। কিন্তু দেশে ছোট শিশুদের একচেটিয়া মাতৃদুগ্ধ পানের হার (শুধু মায়ের দুধ পান করা) সাম্প্রতিক...
১৩ ঘণ্টা আগে
থাইরয়েড গ্রন্থি শরীরের বিপাকের হার, হৃৎস্পন্দন, রক্তচাপ, ওজন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ গ্রন্থির সমস্যায় হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড ক্যানসারের মতো জটিলতা দেখা দিতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে থাইরয়েডজনিত রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
১৪ ঘণ্টা আগে
কঙ্গোতে (গণপ্রজাতন্ত্রী কঙ্গো) ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, প্রাথমিক ধারণার চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
১৭ ঘণ্টা আগে
দেশের স্বাস্থ্য খাতে শুধু বাজেট বৃদ্ধি নয়, বরং বরাদ্দ করা অর্থের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি ও আর্থিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী না হলে বাজেট বৃদ্ধির সুফল সাধারণ মানুষ পাবে না।
১৮ ঘণ্টা আগে