
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চিকিৎসাকেন্দ্রে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের রক্ত সংকলন কেন্দ্র ‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টার’ থেকে প্রায় দেড় লাখ টাকার বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতের এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা তাপস বসু।
বিশ্ববিদ্যালয় এলাকায় তার চুরির ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সাইফুদ্দিন আহমেদ বলেন, চিফ মেডিকেল অফিসারকে বলা হয়েছে, তদন্ত কমিটি করে বিষয়টি তদন্তের জন্য। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
অভিযোগে বলা হয়, শাহবাগ থানা এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের রক্ত সংকলন কেন্দ্রের বৈদ্যুতিক মূল লাইনের প্রায় ৫০ গজ বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।
অভিযোগে আরও বলা হয়, গত মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা এই চুরির ঘটনা ঘটায়।
তবে এই ঘটনায় থানায় অভিযোগের বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারক হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিষয়টি এখনো জানি না। অভিযোগের বিষয়ে এখনো আমাকে কিছু জানানো হয়নি।’ এ বিষয় নিয়ে অবগত নন বলে জানিয়েছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।
এর আগে ১৬ মার্চ বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাসভবন এলাকা থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটে। তবে জেলা পুলিশ জানায়, ঝড়বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের ওয়াল সংলগ্ন (প্রাচীর) সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।
বিষয়টি থানা-পুলিশের নজরে আসার পর ১৭ মার্চ অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এই ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল ইসলাম (২৮), আব্দুল কাদের (২৪) এবং মো. চঞ্চল শেখ (৩৮)।

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রোগীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। ছুটির মধ্যেই আজ বৃহস্পতিবার বহির্বিভাগ খোলা রাখা হয়েছিল। এদিন মোট ৬৮৫ জন রোগীকে সেবা দেওয়া হয়। এ ছাড়া ২২ মার্চও (রোববার) বহির্বিভাগ খোলা থাকবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।
১ দিন আগে
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পিআরও মাহমুদুল হাসান আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
৩ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তর ঈদের ছুটিতে রোগীদের সেবা অটুট রাখতে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, লেবার রুম, জরুরি অস্ত্রোপচার এবং পরীক্ষাগার চালু রাখাসহ ১৬টি নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান পাঠানো চিঠিতে বেসরকারি হাসপাতালেও জরুরি সেবা..
৫ দিন আগে
দীর্ঘায়ু লাভের আশায় বর্তমানে একদল মানুষ এমন কিছু ওষুধের দিকে ঝুঁকছেন, যা মূলত টাইপ-২ ডায়াবেটিস এবং স্থূলতা নিয়ন্ত্রণের জন্য তৈরি। গ্লুকাগন-লাইক পেপটাইড-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট (জিএলপি-১) নামের এই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হলো ‘সেমাগ্লুটাইড’ (যা ওজেম্পিক বা ওয়েগোভী নামে বাজারে পাওয়া যায়)।
৬ দিন আগে