
রেলের টিকিট কালাবাজারির প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে দুই স্টুয়ার্টকে বরখাস্ত করা হয়েছে। এই দুই স্টুয়ার্ট রেলে অনবোর্ড অর্থাৎ চলমান ট্রেনে যাত্রীদের সেবাদানকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কর্মী। তাঁরা ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ননস্টপ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ট হিসেবে কাজ করছিলেন।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকেট কালোবাজারি করায় অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের (হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ব্র্যান্ড অপারেশন) দুই স্টুয়ার্টকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে, এই অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামী ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে উপযুক্ত কৈফিয়ত তলব করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি একটি অনলাইন প্ল্যাটফর্মে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারি একটি চক্রের দুই সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে উক্ত ভিডিওর সত্যতা পাওয়া যায় এবং টিকিট কালোবাজারির সঙ্গে বর্ণিত অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ড মিনহাজুল এবং ইমরানের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ কারণে তাঁদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া, অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া, অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রোগীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। ছুটির মধ্যেই আজ বৃহস্পতিবার বহির্বিভাগ খোলা রাখা হয়েছিল। এদিন মোট ৬৮৫ জন রোগীকে সেবা দেওয়া হয়। এ ছাড়া ২২ মার্চও (রোববার) বহির্বিভাগ খোলা থাকবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।
১ দিন আগে
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পিআরও মাহমুদুল হাসান আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
৩ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তর ঈদের ছুটিতে রোগীদের সেবা অটুট রাখতে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, লেবার রুম, জরুরি অস্ত্রোপচার এবং পরীক্ষাগার চালু রাখাসহ ১৬টি নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান পাঠানো চিঠিতে বেসরকারি হাসপাতালেও জরুরি সেবা..
৫ দিন আগে
দীর্ঘায়ু লাভের আশায় বর্তমানে একদল মানুষ এমন কিছু ওষুধের দিকে ঝুঁকছেন, যা মূলত টাইপ-২ ডায়াবেটিস এবং স্থূলতা নিয়ন্ত্রণের জন্য তৈরি। গ্লুকাগন-লাইক পেপটাইড-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট (জিএলপি-১) নামের এই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হলো ‘সেমাগ্লুটাইড’ (যা ওজেম্পিক বা ওয়েগোভী নামে বাজারে পাওয়া যায়)।
৬ দিন আগে