
দেশের হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ২ জনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় হামে ২ জনের মৃত্যু হলেও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এছাড়া নতুন করে হাম শনাক্ত হয়েছে ৬০ জনের। এছাড়া উপসর্গ শনাক্ত হয়েছে ৭৮৭ জনের।
এ নিয়ে দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। আর হামের উপসর্গ নিয়ে ৯৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে সবচেয়ে বেশি ৩১৫ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। সবচেয়ে কম ৪ জন ভর্তি হয়েছে ময়মনসিংহে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে ৬ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে ৮২৬ জনের হাম শনাক্ত হয়েছে।
এছাড়া এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৬২৮ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ২ হাজার ৬৫৪ জন।

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামীকাল রোববার থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শনিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
হাম (মিজলস) শুধু একটি সাধারণ জ্বর বা ত্বকের র্যাশ নয়। এটি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা সাময়িকভাবে ধ্বংস করে দেয় এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে জটিলতা সৃষ্টি করে। হামের ভয়াবহ প্রভাবগুলোর মধ্যে একটি হলো চোখের ক্ষতি। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এ রোগে যে কেউ চিরতরে অন্ধ হয়ে যেতে পারে।
১১ ঘণ্টা আগে
আসছে বৈশাখ। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় গরম পড়া শুরু হয়ে গেছে। এ থেকে বোঝা যাচ্ছে, এবার বেশ ভালোই গরম পড়তে চলেছে। গরমের মাসগুলোতে বাতাসে পরাগরেণু এবং অন্যান্য অ্যালার্জেনের আধিক্য বেড়ে যায়, যা অনেকের জন্য সাইনাসের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
১১ ঘণ্টা আগে
২০২৫ সালে চীনের মানুষের গড় আয়ু বেড়ে ৭৯ বছর ৩ মাসে দাঁড়িয়েছে, ২০২০ সালের তুলনায় যা ১ দশমিক ৩২ বছর বেশি। সম্প্রতি চীনের বার্ষিক আইনসভা অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রধান লেই হাইছাও এই তথ্য জানান।
১২ ঘণ্টা আগে