দেশে গত ২৪ ঘণ্টায় কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। একই সময়ে কারও মৃত্যুও হয়নি। আজ শনিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও করোনা শনাক্ত হয়নি। এর আগে গতকাল ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়।
চলতি বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৬২১ জনের। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৭৫ জনের।
চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৩ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ১০, খুলনায় চার ও সিলেটে দুজন রয়েছে।

দেশে রোবোটিক সার্জারি চালু হওয়া চিকিৎসার জন্য বিদেশমুখী প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, বিদেশে চিকিৎসা নেওয়ার অন্যতম কারণ দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থার ঘাটতি। তাই দেশের চিকিৎসাসেবার সক্ষমতা ও অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে...
২ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪২, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৮ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২১, চট্টগ্রামে ১৩৯, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১১৪ ও রংপুরে ৩৪ জন
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮০ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
২ ঘণ্টা আগে
তরুণদের প্রায় ৮০ শতাংশের শরীরে এমন একটি স্বাস্থ্যঝুঁকির লক্ষণ রয়েছে, যা ভবিষ্যতে হৃদরোগসহ গুরুতর জটিলতার কারণ হতে পারে। অথচ তাঁদের অধিকাংশই এই বিষয়ে সচেতন নন। যুক্তরাষ্ট্রের বোস্টনের গবেষকদের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
২১ ঘণ্টা আগে