তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক জটিলতা বাড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। এ সমস্যা কমিয়ে সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে।
আটা ও ময়দায় তৈরি খাবার বাদ দিতে হবে। উচ্চ আঁশের পাশাপাশি আটায় গ্লুটেন নামক প্রোটিন থাকে। এটি পরিপাকের কোনো এনজাইম আমাদের শরীরে নেই। তাই আটা ও ময়দায় তৈরি খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যার সঙ্গে অ্যালার্জি, পেটে ব্যথা ও পাতলা পায়খানাও হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের এ ধরনের সমস্যা বেশি হয়।
অতিরিক্ত মসলাযুক্ত খাবার বাদ দিতে হবে। বেশির ভাগ মসলা পরিপাক করার মতো এনজাইম আমাদের শরীরে নেই। তাই অতিরিক্ত মসলাযুক্ত খাবার খাবেন না। রান্নায় পেঁয়াজ, রসুন, হলুদগুঁড়া, কাঁচা মরিচ, লবণ ও তেল ছাড়া অন্য কোনো মসলা ব্যবহার না করাই ভালো।
তৈলাক্ত খাবার খাওয়া যাবে না। তেল পরিপাকে বেশি সময় লাগে বলে এটি গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দেয়।
মাছ ও মাংসের ঝোল খাওয়া বাদ দিতে চেষ্টা করবেন। খিচুড়ি, বিরিয়ানি, পোলাওয়ের মতো খাবারগুলো না খাওয়ার বা কম খাওয়ার চেষ্টা করবেন।
শাকে আঁশের পাশাপাশি সেলুলোজ থাকে। সেলুলোজ হজমকারী সেলুলয়েজ নামক এনজাইম মানুষের পরিপাকতন্ত্রে নেই। তাই শাক কম খাবেন। শাক দুপুরের খাবারের সঙ্গে খাবেন, রাতে খাবেন না।
লেখক: জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ সময়ে নতুন করে কোনো মৃত্যুকে হামজনিত হিসেবে নিশ্চিত করা হয়নি। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্র প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়
১২ ঘণ্টা আগে
দেশে প্রথমবারের মতো গর্ভের শিশুর শরীরে সফলভাবে রক্ত সঞ্চালন (ইন্ট্রা-ইউটেরিন ফিটাল ব্লাড ট্রান্সফিউশন) করা হয়েছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফিটো-ম্যাটার্নাল মেডিসিন ইউনিটে গত ২৯ জুন জটিল এই চিকিৎসাপদ্ধতি সফলভাবে সম্পন্ন হয়।
১ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৬১ জন রোগী। চলতি বছরে এ পর্যন্ত ৫ হাজার ৭৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও নয়জন নারী।
২ দিন আগে
এক মাসের বেশি সময় ধরে দেশে অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থায় জোরেশোরে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ। বছরের প্রথম ছয় মাসে হাসপাতালে যাওয়া ডেঙ্গু রোগীর ৪৮ শতাংশই ভর্তি হয়েছে জুন মাসে। অর্থাৎ বর্ষা মৌসুমের শুরু থেকে ডেঙ্গু ঊর্ধ্বমুখী।
৩ দিন আগে