দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩১ জনে। আর চলতি বছরে এখন পর্যন্ত ৭২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
করোনাবিষয়ক হালনাগাদ করা তথ্যে আজ রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১১১টি নমুনা পরীক্ষা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। তবে এই সময়ের মধ্যে ঢাকা বিভাগে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক নারী করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে।
সরকারের তথ্য বলছে, দেশে ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর আজ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫২ হাজার ২৬৭ জন রোগী শনাক্ত হয়। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫৩০ জনের।
কোভিড মহামারি শুরুর পর প্রথম বছর ২০২০ সালে ৭ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়েছে। এরপর সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয় ২০২১ সালে। ২০২২ সালে ১ হাজার ৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ ও ২০২৪ সালে ২২ জন মারা গেছেন।
সম্প্রতি ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত ও ভাইরাস ছড়িয়ে পড়া অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা। পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলা হয় সব স্থল ও বিমানবন্দরে।

দেশে ডেঙ্গুর পাশাপাশি হামের উপসর্গে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৩ জনের মৃত্যু হয়েছে।
১১ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯২০ জন।
১২ ঘণ্টা আগে
ডব্লিউএইচও জানায়, বিশ্বের ২৬টি দেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ জরায়ুমুখ ক্যানসার। এসব দেশের অধিকাংশই সাব-সাহারান আফ্রিকা এবং দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেলানেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে অবস্থিত।
১৯ ঘণ্টা আগে
মানসিক স্বাস্থ্যসেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন কমিউনিটি মেন্টাল হেলথ প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ২০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হলেও ধাপে ধাপে দেশের ৫০০টি উপজেলায় এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
১ দিন আগে