Ajker Patrika

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৬: ৩৫
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১৬-এ।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগে চিকিৎসাধীন একজন মারা গেছে।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৭৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, বরিশালে ১৪৫, খুলনায় ২২৭, রংপুরে ৬৪ ও ময়মনসিংহ বিভাগে ৯৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৫৭৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত