
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশু ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৮৬ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২০৮ জনে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে। হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৩৩৬।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা কেন্দ্রে গেছে ১ হাজার ২৩৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দুই শিশু ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ দিন আগে
দেশে এবার সংক্রামক রোগ হাম সংক্রমণ শনাক্তের হার ৪২ শতাংশের বেশি। অর্থাৎ প্রতি ১০০টি নমুনা পরীক্ষা করলে প্রায় অর্ধেকেই রোগী শনাক্ত হচ্ছে। তবে একটি মাত্র পরীক্ষাগার থাকা ও কিটের সংকটের কারণে পরীক্ষা কম হওয়ায় সংক্রমণের প্রকৃত সংখ্যা পাওয়া কঠিন হচ্ছে।
২ দিন আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে পরিচালিত ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’ শীর্ষক মোবাইল স্বাস্থ্যসেবা কর্মসূচির অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার উপজেলার মনিরাম বাজারসংলগ্ন হাফিজ ইব্রাহিম কলেজ প্রাঙ্গণে আ
২ দিন আগে
দেশে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে এ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আরও জানান, এর মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা
২ দিন আগে