জিম থেকে ফিরে প্রোটিন শেক কিংবা বিকেলের নাশতায় ফ্লেভার্ড ইয়োগার্ট বা টক দই খেয়ে আমরা ভাবি, বাহ্, বেশ স্বাস্থ্যকর খাবারই তো খাওয়া হলো! কিন্তু পুষ্টিবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী, আমাদের অতি পরিচিত এবং ‘স্বাস্থ্যকর’ বলে দাবি করা এ ধরনের খাবারের অনেকগুলো আসলে আলট্রা প্রসেসড ফুড কিংবা অতি প্রক্রিয়াজাত খাবার। প্যাকেটের পুষ্টিগুণ অথবা ক্যালরি চার্ট দেখে সব সময় বোঝা যায় না, খাবারটি কতটা প্রক্রিয়াজাত। বরং সহজ উপায় হলো, উপাদানের তালিকা ভালোভাবে খেয়াল করা। কিছু লক্ষণ দেখলে বোঝা যায়, সেটি আলট্রা প্রসেসড ফুড হতে পারে।
এই ব্যস্ত জীবনে শতভাগ প্রক্রিয়াজাতহীন খাবার খাওয়া হয়তো সম্ভব নয়। কারণ, এগুলো সস্তা, সুবিধাজনক এবং সহজে পাওয়া যায়।
তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত নিখুঁত হওয়া নয়, বরং সচেতনতা বাড়ানো। প্যাকেটজাত খাবারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে যতটা সম্ভব মৌলিক উপাদান দিয়ে ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস করা। এ ছাড়া কেনার আগে উপাদানের তালিকাটি একবার দেখে নেওয়া। এই ছোট ছোট পরিবর্তন আমাদের স্বাস্থ্য বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।
৮ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। চারজনেরই মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জনে।
৮ ঘণ্টা আগে
অ্যান্টিবায়োটিক চলাকালে চিনিযুক্ত খাবার গ্রহণ করলে অন্ত্রের মাইক্রোবায়োম বা অণুজীবের বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এর ফলে বিভিন্ন রোগের বিপজ্জনক সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। এমনটাই উঠে এসেছে নতুন এক গবেষণায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১০ ঘণ্টা আগে
বয়স্ক মানুষের হাড় ভাঙা ও পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে নিয়মিত ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের তেমন কার্যকর প্রমাণ পাওয়া যায়নি। নতুন এক বিস্তৃত গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ বয়স্ক মানুষের ক্ষেত্রে ক্যালসিয়াম, ভিটামিন ডি কিংবা দুটির সম্মিলিত ব্যবহারে হাড় ভাঙা বা পড়ে যাওয়ার ঘটনা...
১ দিন আগে