ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন। এর মধ্যে আছে ভিটামিন ডি১, ডি২ ও ডি৩। সরাসরি সূর্যের আলোয় আমাদের শরীর প্রাকৃতিকভাবে ভিটামিন ডি উৎপন্ন করে। তবে নির্দিষ্ট কিছু খাবার থেকেও ভিটামিন ডি পাওয়া যায়।
ভিটামিন ডি পেতে হলে অবশ্যই ত্বকে সরাসরি সূর্যের আলো লাগাতে হবে। সে ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করা যাবে না। এ ছাড়া বেশি পোশাকও ব্যবহার করা যাবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে রোদে থাকতে হবে। এ সময়ের রোদ ভিটামিন ডির খুব ভালো উৎস।
বাইরে বের হয়ে যখন দেখবেন, আপনার ছায়া আপনার তুলনায় ছোট, সেই সময়ের রোদ ত্বকে সবচেয়ে ভালো ভিটামিন ডি উৎপন্ন করতে পারে। আমাদের দেশে বেশির ভাগ মানুষের গায়ের রং শ্যামবর্ণের হয়। এটি শরীরে ভিটামিন ডি শোষণ হওয়ার ক্ষেত্রে বাধা। কারণ, শ্যামবর্ণের ত্বকে মেলানিন নামের রঞ্জক পদার্থ থাকে, যা অতিবেগুনি রশ্মিকে বাধা দেয়। যাদের গায়ে রং উজ্জ্বল, তাদের প্রতিদিন ২০ মিনিট সূর্যের আলোয় থাকলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি হবে।
ভিটামিন ডি পরিমাপ
রক্তের সিরামে ভিটামিন ডির মাত্রা পরিমাপ করা হয়। শিশুর শরীরে এই ভিটামিনের ঘাটতি আছে—এমন সন্দেহ হলে এর মাত্রা পরিমাপ করার উদ্যোগ নিতে হবে। তবে ভিটামিন ডির ঘাটতি ও পরবর্তী চিকিৎসাপদ্ধতি নিরূপণের জন্য রক্তের ক্যালসিয়াম, প্যারাথাইরয়েড হরমোন ও ফসফরাসের মাত্রাও দেখে নিতে হয়।
ভিটামিন ডির অন্যান্য উৎস
ভিটামিন ডির উপকারিতা
ভিটামিন ডি ঘাটতির লক্ষণ
প্রতিকার ও প্রতিরোধ
পরামর্শ: সহযোগী অধ্যাপক, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, শিশু সংক্রামক রোগ বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬৪ জন হলো। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৫৫ হাজার ছাড়িয়েছে।
১৫ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই চারজন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৮৪ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৯৭, চট্টগ্রামে ২৮১, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৮২, খুলনায় ৯৮ এবং রংপুরে ১৯ জনকে
১৬ ঘণ্টা আগে
হাম আর ডেঙ্গুতে মৃত্যু যেন পাল্লা দিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৩৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড...
২ দিন আগে
দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল রোববার সকাল...
২ দিন আগে