Ajker Patrika

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৬১৯

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৯: ৩৩
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৬১৯
ফাইল ছবি

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে এ সময়ে নতুন করে ৬১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহে ৪৩, চট্টগ্রামে ১২৪, খুলনায় ১০৬, রাজশাহীতে ৪৩, রংপুরে ২৮, বরিশালে ৭০ ও সিলেটে আটজন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫২৭ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭৮ হাজার ৭৫৯ জন। তাদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৬৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪ হাজার ৮৬১ জন।

মাসভিত্তিক মৃত্যুর হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ ও অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ২৭ দিনে মারা গেছে ১০৮ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত