
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে চার শিশু ও উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০৫ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৪০৯।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছে ১ হাজার ৫০৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিনের তুলনায় সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গতকালের বিজ্ঞপ্তিতে এই সংখ্যা ছিল ২৯১, আজ লেখা হয়েছে ৩৪৪। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া তথ্য এবং সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের তথ্যের সঙ্গে সমন্বয় করে নতুন হিসাব প্রকাশ করা হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১০১ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৩৮ ও নিশ্চিত হামে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৩১।
১৯ ঘণ্টা আগে
জিম থেকে ফিরে প্রোটিন শেক কিংবা বিকেলের নাশতায় ফ্লেভার্ড ইয়োগার্ট বা টক দই খেয়ে আমরা ভাবি, বাহ্, বেশ স্বাস্থ্যকর খাবারই তো খাওয়া হলো! কিন্তু পুষ্টিবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী, আমাদের অতি পরিচিত এবং ‘স্বাস্থ্যকর’ বলে দাবি করা এ ধরনের খাবারের অনেকগুলো আসলে আলট্রা প্রসেসড ফুড কিংবা অতি প্রক্রিয়াজাত...
১ দিন আগে
সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর পাশাপাশি আরেকটি মশাবাহিত রোগ আমাদের জনস্বাস্থ্যে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর নাম চিকুনগুনিয়া। এডিস মশার মাধ্যমে ছড়ানো এই রোগ প্রাণঘাতী না হলেও এর তীব্র শারীরিক যন্ত্রণা ভোগ করতে হয় দীর্ঘদিন।
১ দিন আগে
অনেকের একটা বদ্ধমূল ধারণা আছে। শারীরিক সুস্থতার জন্য জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো কিংবা কঠোর ব্যায়াম করা প্রয়োজন। কিন্তু আধুনিক চিকিৎসা ও মনস্তাত্ত্বিক গবেষণা এই ধারণা পুরোপুরি বদলে দিয়েছে।
১ দিন আগে