
৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক যোগদান করেছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন পদে যোগ দিয়েছেন।
যোগদান উপলক্ষে আজ রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘স্বল্প সময়ে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ একটি যুগান্তকারী ঘটনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পদ সৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিতে যোগদান নিশ্চিত করা হলো। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নবনিযুক্ত চিকিৎসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

মো. সায়েদুর রহমান আরও বলেন, ‘পদায়নের ক্ষেত্রে মানবিক দিকটিও বিবেচনায় রাখা হচ্ছে। দম্পতি চিকিৎসক বা যাঁদের স্বামী/স্ত্রী চাকরি করেন, তাঁদের একই এলাকায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে তা বিশেষ বিবেচনায় নেওয়া হবে। আজকের এই পদায়ন মেধাভিত্তিক হবে এবং এর সঙ্গে মানবিক উপাদানও যুক্ত থাকবে।’

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘তরুণ এই ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক স্বাস্থ্যব্যবস্থায় যুক্ত হওয়ার পর উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। কারণ, তাঁদের নিয়োগ প্রক্রিয়া ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে এবং পদায়নও ন্যায্যতার ভিত্তিতেই হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।
এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের যোগদান কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশের সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) চলমান কার্যক্রমকে আরও বেশি বেগবান, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক....
২৮ মিনিট আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৪২৪।
২১ ঘণ্টা আগে
ইউনিসেফের মাধ্যমে ১০টি ভিন্ন ধরনের প্রায় ৯ কোটি ৫০ লাখ (৯৫ মিলিয়ন) ডোজ ভ্যাকসিন সংগ্রহের পরিকল্পনা করেছে সরকার। দেশে টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ দিন আগে
রাজধানীসহ সারা দেশে টানা কয়েক দিন বৃষ্টিপাতের পর আবারও বেড়েছে মশার প্রকোপ। তবে এবার আর কিউলেক্স মশা না, বাড়ছে ডেঙ্গুর জন্য দায়ী এডিসের বিস্তার। গত পাঁচ বছরের হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে সারা দেশে মোট মৃত্যুর অর্ধেকই রাজধানীর দুই সিটি করপোরেশনের বাসিন্দা।
১ দিন আগে