
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে ৩ হাজার ২৬৩ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
স্বাস্থ্য ক্যাডারের সরকারি সার্জন পদে ২ হাজার ৯৮৪ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৭৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন।
গত বছরের ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের কথা বলা হয়। এর মধ্যে সহকারী সার্জনের শূন্য পদ ২ হাজার ৭০০টি ও সহকারী ডেন্টাল সার্জন ৩০০টি। পরে আরও ৫০০টি পদ বাড়ানো হয়।
চলমান বিসিএসগুলোতে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। ৪৮তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত ও চলমান অন্যান্য বিসিএসের চিকিৎসকেরা যোগদান করলে আর কোনো শূন্য পদ থাকবে না।

দীর্ঘ ২০ বছরের দীর্ঘ প্রতীক্ষা আর বঞ্চনার অবসান ঘটিয়ে অবশেষে নিয়োগ পেলেন ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত থাকা আরও ৯৬ জন প্রার্থী। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে তাঁদের নিয়োগ দিয়ে আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১৩৫টি দুর্ঘটনায় নিহত ১৩৭ এবং আহত হয়েছেন ২৬৩ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। এ বিভাগে ১৭টি দুর্ঘটনায় নিহত ১৮ এবং আহত হয়েছেন ৬৪ জন।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বুধবার। সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হলে প্রথম আধঘণ্টায়, অর্থাৎ সকাল সাড়ে ৮টা পর্যন্ত টিকিট কাটতে প্রায় ৬০ লাখ হিট পড়ে।
২ ঘণ্টা আগে
২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রায় প্রথম দিনের, অর্থাৎ ২৩ মের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বুধবার। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
৬ ঘণ্টা আগে