
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬০৫ জন এবং নিশ্চিত হামে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬৯৮।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮৯৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৫২ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১১ হাজার ৪৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮০ হাজার ৮৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৬ হাজার ৭৮৮ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৯ জনের মধ্যে আটজন ঢাকা বিভাগে এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্বজুড়ে তরুণদের মধ্যে ক্যানসারের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে, মিলেনিয়াল ও জেন জেড প্রজন্মের মানুষ আগের প্রজন্মের তুলনায় জৈবিকভাবে (বায়োলজিক্যালি) দ্রুত বুড়িয়ে যাচ্ছেন, আর এই দ্রুত বার্ধক্যই অল্প বয়সে ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
২ ঘণ্টা আগে
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আগামী রোববার (২৮ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই লক্ষ্যে আজ বৃহস্পতিবার নগর ভবনের অডিটরিয়ামে কেন্দ্রীয় অ্যাডভোকেসি ওরিয়েন্টেশন সভার আয়োজন করে ডিএসসিসি।
৩ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫, ঢাকা বিভাগে ২৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১, খুলনা বিভাগে ৩১, ময়মনসিংহ বিভাগে ১৩ এবং রাজশাহী বিভাগের ৫ জন রয়েছেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে প্রতিবছর আনুমানিক ১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছে এবং প্রতিবছর এই মরণব্যাধিতে মারা যাচ্ছে ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে