
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫, ঢাকা বিভাগে ২৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১, খুলনা বিভাগে ৩১, ময়মনসিংহ বিভাগে ১৩ এবং রাজশাহী বিভাগের ৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪৮ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এ পর্যন্ত মোট ৫ হাজার ৬৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ জুন পর্যন্ত দেশে ৫ হাজার ৫১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী।
সবশেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এর মধ্যে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে একজন ও জুন মাসে ৮ জনের মৃত্যু হয়েছে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আগামী রোববার (২৮ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশ (ডিএসসিসি) এলাকায় প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার নগর ভবনের অডিটরিয়ামে কেন্দ্রীয় অ্যাডভোকেসি ওরিয়েন্টেশন সভার আয়োজন করে ডিএসসিসি।
২২ মিনিট আগে
বাংলাদেশে প্রতিবছর আনুমানিক ১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছে এবং প্রতিবছর এই মরণব্যাধিতে মারা যাচ্ছে ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
জামালপুর–৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমআরআই, সিটি স্ক্যান, ডায়ালাইসিস ও আইসিইউয়ের ভারী যন্ত্রপাতি ক্রয় প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ ছিল। বর্তমান সরকার এই ভারী যন্ত্রপাতি ক্রয় প্রক্রিয়া পুনরায় চালু করেছে এবং ৪টি এমআরআই মেশিন ক্রয় কার্যক্রম চলমান।
৫ ঘণ্টা আগে
এক দশক পর দেশে আবার শনাক্ত হয়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাসের এইচ৫এন১ ধরনের মানব সংক্রমণ। চলতি বছরে এই ভাইরাসে আক্রান্ত এক শিশুর মৃত্যুও হয়েছে। পাখিসহ কয়েকটি প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে সক্ষম এই উচ্চঝুঁকির ভাইরাসটি। এর মৃত্যুহারও উদ্বেগজনক।
১৬ ঘণ্টা আগে