
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বাকি একজনের মৃত্যু হয়েছে রংপুর বিভাগে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৫১৩ জন। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫৪ হাজার ৯২ জন।
সবশেষ তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ২৫২ জন ভর্তি হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭, বরিশাল বিভাগে ২১১, চট্টগ্রাম বিভাগে ১৯২, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ১৯০, রাজশাহী বিভাগে ১০২, ময়মনসিংহে ৬৪, রংপুরে ৩৫ এবং সিলেট বিভাগে চারজন রোগী ভর্তি হয়েছে।
ডেঙ্গুবিষয়ক সরকারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন মাস থেকে দেশে ডেঙ্গু পরিস্থিতির ধারাবাহিকভাবে অবনতি ঘটছে। জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হলেও জুলাইয়ে তা বেড়ে ৯ হাজার ২০৬ জন এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জনে দাঁড়ায়। তবে সেপ্টেম্বর মাসে এই সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। চলতি মাসের প্রথম ১৭ দিনেই ২২ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই ১৭ দিনেই প্রাণ হারিয়েছে ৭৯ জন।

দেশে নিবন্ধিত অ্যালোপ্যাথিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ৩২২টি। এর মধ্যে সক্রিয় ২৫৮টি। এসব প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৩০টি শীর্ষ কোম্পানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুসরণ করে সিংহভাগ মানসম্মত ওষুধ উৎপাদন করছে। এসব কোম্পানির প্রায় ১০০টি উৎপাদন কারখানা রয়েছে। মানহীন ও অপ্রয়োজনীয় ওষুধ উৎ
২ ঘণ্টা আগে
ইঁদুরের মস্তিষ্কে সচল মানব কোষ সফলভাবে রূপান্তর ও স্থাপন করতে সক্ষম হয়েছেন যুক্তরাষ্ট্রের স্নায়ুবিজ্ঞানীরা। তাঁরা আশা করছেন, যেসব মানসিক ও স্নায়ুবিক বিকাশজনিত রোগ কেবল মানুষের মধ্যেই দেখা যায়, সেগুলোর সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি এখন থেকে গবেষণাগারের এসব ইঁদুরের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা সম্ভব হবে।
৯ ঘণ্টা আগে
হামের পাশাপাশি দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ আশঙ্কাজনক রূপ নিচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরে এক দিনে সংক্রমণের নতুন রেকর্ড..
১ দিন আগে
হামের উপসর্গে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও আটজনের। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৪৪ জনে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
১ দিন আগে