Ajker Patrika

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, সেপ্টেম্বরে ১৬ দিনেই ৭৪

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩৯
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, সেপ্টেম্বরে ১৬ দিনেই ৭৪
ফাইল ছবি

হামের পাশাপাশি দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ আশঙ্কাজনক রূপ নিচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরে এক দিনে সংক্রমণের নতুন রেকর্ড।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭১ জনে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যায়। তবে সেপ্টেম্বরের শুরু থেকে মহামারি পরিস্থিতির অবনতি ঘটে; চলতি মাসের প্রথম ১৬ দিনেই মারা গেছে ৭৪ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ভর্তি হয়েছে ৩৯৪ জন।

ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রাম বিভাগে ১৭৭, রাজশাহী বিভাগে ১৫৩, ময়মনসিংহ বিভাগে ৮৩, রংপুর বিভাগে ৫৩ এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের উপাত্ত অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু নিয়ে মোট ৫৬ হাজার ৯১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৫২ হাজার ৫৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত