রাতে হঠাৎ পায়ের মাংসপেশিতে তীব্র টান বা খিঁচুনি। ঘুম থেকে জেগে উঠে অস্বস্তিকর অনুভূতি। এভাবে ঘুম ভেঙে যাওয়ার অভিজ্ঞতা অনেকের রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এর কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। সাধারণত পেশির ক্লান্তি এবং স্নায়ুজনিত নানা অস্বস্তির কারণে এটি ঘটে থাকে বলে মনে করা হয়।

জনস হপকিন্স মেডিসিনের শারীরিক মেডিসিন ও পুনর্বাসন ক্রীড়া চিকিৎসা বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ইমামের মতে, রাতের বেলা পায়ের পেশিতে টানের মূল কারণ শরীরে পানিশূন্যতা বা ভিটামিনের অভাবের চেয়ে বেশি যুক্ত পেশির অবস্থান ও দীর্ঘক্ষণ নিষ্ক্রিয়তা। রাতে পায়ের পাতা বা আঙুলগুলো নিচের দিকে রেখে ঘুমালে বা ভারী কম্বলের চাপে থাকলে কাফ মাসল দীর্ঘক্ষণ সংকুচিত অবস্থায় থাকে। এর ফলে রাতে স্পাজম তৈরি হয়। সারা দিন দীর্ঘক্ষণ হাঁটা বা দাঁড়িয়ে থাকার মতো অস্বাভাবিক শারীরিক কর্মকাণ্ডের কারণেও রাতে পেশিতে টান ধরতে পারে।
নতুন ওষুধ শুরুর পর এই সমস্যা দেখা দিলে চিকিৎসককে জানানো উচিত। প্রদাহবিরোধী ওষুধ, স্ট্যাটিন, ডাইইউরেটিকস, আয়রন ইনফিউশন এবং অ্যাজমা ইনহেলার পেশিতে টান সৃষ্টি করতে পারে। এ ছাড়া নিচু পিঠের স্পাইনাল নার্ভের সমস্যা বা পারকিনসনস রোগের মতো স্নায়বিক অবস্থার কারণেও এটি হতে পারে।

যদি প্রতি রাতে একই পায়ে টান ধরে এবং পায়ের অংশটি ফুলে যায়, লাল হয়ে যায় বা গরম অনুভূত হয়; তবে তা সাধারণ টান না-ও হতে পারে। কিছু সতর্কতামূলক সংকেত হলো:
সূত্র: মায়ো ক্লিনিক, ডেইলি মেইল

মানসিক চাপের বিপরীতে শরীর ও মন শান্ত করার প্রক্রিয়া হলো রিল্যাক্সেশন রেসপন্স। এটি শুরু হলে হৃৎস্পন্দন ও শ্বাসের গতি ধীর হয়, অক্সিজেনের ব্যবহার কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। প্রতিদিন ১০ থেকে ২০ মিনিট চারটি কৌশলের যেকোনো একটি চর্চা করে এই অবস্থা অর্জন করা সম্ভব।
১৬ মিনিট আগে
শরীরে কোথাও ধারালো কিছুর আঘাত পেলে আমরা স্বাভাবিকভাবে সেই বস্তু দূরে সরিয়ে দিই, বা নিজে সেখান থেকে সরে আসি। কিন্তু সেই ব্যথা যদি শরীরের ভেতরে স্থায়ীভাবে থেকে যায়? দিনের পর দিন, বছরের পর বছর তীক্ষ্ণ ব্যথা নিয়েই যদি চলতে হয়, তাহলে কেমন হয় সেই জীবন।
১৬ মিনিট আগে
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৯ হাজার ৩৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৭৭৬ জন।
১২ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ জনে।
১৫ ঘণ্টা আগে