Ajker Patrika

একদিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একদিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে (২৪ ঘণ্টায়) আরও ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫২ জন। এক জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৫২৬ জন। বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনা বিভাগে ১২৯ জন, রাজশাহী বিভাগে ১১৮ জন, রংপুর বিভাগে ৫৫ জন, বরিশাল বিভাগের ১১৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে আজকে (২৫ নভেম্বর) পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন। এদের মধ্যে ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৪ হাজার ৮৬১ জন চিকিৎসাধীন আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত