দেশে ব্রেইন টিউমারের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই রোগে বছরে ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে অস্ত্রোপচারের আওতায় আসছে মাত্র তিন হাজারের মতো রোগী। অস্ত্রোপচার হওয়া অধিকাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
আজ রোববার বিশ্ব ব্রেন টিউমার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সেমিনারে আলোচকেরা এসব তথ্য দেন। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস।
সেমিনারে ব্রেন টিউমারের ওপর বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন—সহযোগী অধ্যাপক ডা. আতিকুর রহমান, সহকারী অধ্যাপক ডা. কেএম আতিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক ডা. সুমন রানা।
এতে বলা হয়—উন্নত বিশ্বে প্রতি এক লাখ মানুষের মাঝে ১৫ জন মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয়। তবে তৃতীয় বিশ্বের প্রতি এক লাখ মানুষের মাঝে চারজন মানুষ এ রোগে আক্রান্ত হয়। বাংলাদেশে বছরে প্রায় ২০ হাজার মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয়।
রেডিয়েশনসহ বিভিন্ন কারণে ব্রেন টিউমার হতে পারে। বাংলাদেশে প্রতি বছর তিন হাজার ব্রেইন টিউমার সার্জারি হচ্ছে। নিউরোসার্জিক্যাল সেন্টারগুলোকে আধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত করলে এবং দেশের সব জেলা হাসপাতালে নিউরোসার্জারি চালু করলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ব্রেন টিউমার, হেড ইনজুরি প্রভৃতি বিষয়ে চিকিৎসার সুযোগ পাবে। সময়মতো সার্জারি করলে ব্রেন টিউমার ভালো হয় এবং মৃত্যুঝুঁকি ও পঙ্গুত্ব কমে যায়।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক বলেন, ‘বাংলাদেশে নিউরোসার্জারির অনেক উন্নতি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নিউরোসার্জারির উন্নয়নে কাজ করছে। সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি দিলে, দেশে বিশ্বমানের নিউরো সার্জারি সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা রাখি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি বিএসএমএমইউয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। তিনি বলেন, ‘দেশের ২০টি সরকারি হাসপাতালে নিউরোসার্জারি চালু আছে। নিউরো সার্জারিতে দক্ষ জনশক্তি তৈরিতে বিএসএমএমইউ, ঢাকা মেডিক্যাল কলেজ, নিনস, চট্টগ্রাম মেডিকেল কলেজ, কম্বাইন্ড মেডিকেল হসপিটাল, রংপুর মেডিকেল কলেজে এমএস নিউরোসার্জারি কোর্স চালু করা হয়েছে।’
বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফজলে এলাহী মিলাদ, বিএসএমএমইউয়ের নিউরোসার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজাল হোসেন, অধ্যাপক ডা. জয়নুল ইসলাম, অধ্যাপক ডা. ধীমান চৌধুরী প্রমুখ।

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৩ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে