
ভক্তরা এমন দাবি প্রায়ই করেন যে, টেলর সুইফটের গান তাদের মাঝে প্রাণের সঞ্চার করে। এবার বিজ্ঞানও তাদের মতের পক্ষে রায় দিয়েছে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, সুইফটের ‘দ্য ম্যান’ শিরোনামের গানটিতে যে গতির বিট ব্যবহার করা হয়েছে তা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিকে সিপিআর দেওয়ার গতির সঙ্গে মিলে যায়।
এ বিষয়ে সোমবার ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য ম্যান’ শিরোনামের গানটিতে প্রতি মিনিটে ১১০ বার বিট বাজে। আর এটাই হলো হৃদ্যন্ত্রের সঠিক মাত্রার কম্পন।
একটি ইনস্টাগ্রাম পোস্টে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, যদি কেউ হৃদ্রোগে আক্রান্ত হন তবে তার প্রাথমিক চিকিৎসায় যেন সুইফটের গানটিকে ব্যবহার করা হয়।
বলা হয়েছে, ‘যদি আপনি দেখেন যে, কোনো কিশোর কিংবা কোনো যুবা হৃদ্রোগে আক্রান্ত হয়েছে তবে কল করুন ৯১১-এ। তারপর বুকের মাঝখানে দ্রুত এবং সজোরে চাপ দিতে থাকুন। এ ক্ষেত্রে প্রতি মিনিটে ১০০ থেকে ১২০ বার বিট বাজে এমন গান-বিশেষ করে সুইফটের দ্য ম্যান গানটি আপনাকে সঠিক তাল দিতে সহযোগিতা করবে।’
সুইফটের গানটি ছাড়াও ১০০ থেকে ১২০ বিটের মধ্যে বি-গিস এর ‘স্টে-ইন অ্যালাইভ’, বিয়োন্সের ‘ক্রেজি লাভ’ এবং অ্যাবার ‘ডেন্সিং কুইন’ গানগুলোও রয়েছে।
টেলর সুইফট বর্তমানে তার বহুল আলোচিত ‘ইরাস ট্যুর’ এর মাঝামাঝি পর্যায়ে আছেন। এই ট্যুরের অংশ হিসেবে আমেরিকার বিভিন্ন শহরে এক সপ্তাহ পর পর মোট ছয়টি কনসার্টে অংশ নেবেন সুইফট। প্রত্যেকটি কনসার্টেই ভক্তরা উপচে পড়ছেন স্টেডিয়ামগুলোতে। অগ্রিম টিকিট চেয়েও টিকিট পাচ্ছেন না অনেকেই।
গুঞ্জন চলছে, অভিনেতা জো অ্যালবিনের সঙ্গে ছয় বছরের সম্পর্ক চুকিয়ে ৩৩ বছরের সুইফট বর্তমানে ব্রিটিশ গায়ক মেট হিলির সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন।

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৩ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে